বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের বোন ডলি জাভেদের সূত্র ধরেই চর্চার আলোয় উঠে এসেছেন।
পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানিয়ে ফেলেছেন নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই মিডিয়ার পাতায় ও নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। কয়েকদিন আগে তো জিন্স কেটেই বানিয়ে ফেলেছিলেন পোশাক, যা দেখে চমকে গিয়েছিলেন পাপারাজিৎরাও। তবে আপাতত, ডলি জাভেদ স্টাইল ও ফিটনেসের দিক দিয়েই টেক্কা দিলেন উরফিকে।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে জিমে গিয়ে রীতিমতো শরীরচর্চা করতে দেখা গিয়েছে ডলিকে। ঘাম ঝড়াতে দেখা গিয়েছে কঠোর পরিশ্রমের সাথে। আগের থেকে আরও বেশি ফিট হতে চান তিনি, সেই দিকেই এক ধাপ এগোলেন ডলি। কখনো পায়ের, আবার কখনো কোমরের ব্যায়াম করছিলেন তিনি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের সেই শরীরচর্চার ঝলক শেয়ার করে নিয়েই একাংশের মাঝে চর্চিত ডলি জাভেদ। আর বলাই বাহুল্য, এদিন তার জিম লুকও ছিল বেজায় স্টাইলিস, যা ভাইরাল হওয়া ভিডিওতে তার পোশাকে নজর রাখলেই স্পষ্ট হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…