বিনোদন

পেটে একের পর এক ঘুসি! ঊর্বশীর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ঊর্বশী রাউতেলা বলিউডের অন্যতম ফ্যাশন আইকন এই অভিনেত্রী। তিনি মডেলিং দিয়ে গ্ল্যামার জগতে নিজের কেরিয়ার শুরু করলেও বলিউডে এখন কম সংখ্যক সিনেমা দিয়ে সকলেত নজর কেড়েছেন। বেশিরভাগ ছবিতেই আইটেম ডান্স করতে দেখা গিয়েছে তাঁকে। সিনেমাতে খুব একটা দেখা না গেলেও অনেকে এই অভিনেত্রীকে বলিউডের শাকিরা বলেন।

অভিনেত্রী সিনেমা সংখ্যা কম হলেও বিভিন্ন মিউজিক ভিডিয়োতে দেখা মেলে সর্বত্র। আর অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ জনপ্রিয় ঊর্বশী। সোশ্যাল মিডিয়ায় নিজের জনপ্রিয়তা ধরে রাখতে বেশ সিদ্ধহস্ত তিনি। ইনস্টাগ্রামে তমাঝে মাঝেই নিজের ছবি বা ভিডিও দিয়ে অনুরাগীদের মন জয় করতে পছন্দ করেন উর্বশী।

তবে এর মাঝে একি ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী? ঊর্বশী রাউটেলার পেটে একের পর এক ঘুসি মারছেন অচেনা ব্যক্তি, ব্যাথা লাগলেও তা সহ্য করছেন ঊর্বশী। কিন্তু কেন? অভিনেত্রীর শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঊর্বশীর পেছনে দেওয়াল, এবং সামনে থেকে ঊষসীর পেটে সর্বশক্তি দিয়ে একের পর এক ঘুসি চালিয়ে যাচ্ছেন সেই ব্যক্তি, ঊর্বশীর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি এই ঘুষির ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন। কিন্তু হাজার কষ্ট পেয়েও তাঁকে আটকাচ্ছেন না।

প্রথমে যে কেউ এই ভিডিও দেখলে অনেকেই অবাক হবেন। তবে একটু নজর দিলেই বোঝা যাচ্ছে, ঊর্বশী আসলে জিম ওয়্যারে আছে এবং তাঁর চারপাশে দেখলে বেশ বোঝা যাচ্ছে সেখানে নানান ধরনের কিকবক্সিং হয়। তিনি এমনি এমনি এই মার খাচ্ছেননা। আসলে পুরোটাই হচ্ছে ঊর্বশীর পরের সিনেমা বা মিউজিক ভিডিয়োর প্রশিক্ষণ। তবে অভিনেত্রীর পেটে এই কিকবক্সিং একেবারেই মিথ্যে নয়।

কিন্তু আসল ব্যাপার হল আগামী ছবির জন্য নিজেকে এই ভাবে প্রস্তুত করছেন ঊর্বশী রাউটেলা। এই ভিডিও নিজেই শেয়ার করেছেন ঊর্বশী। আএ এর এই অচেনা মানুষটি কেউ না তিনি হলেন অভিনেত্রীর ট্রেনার। হয়তো কোন অ্যাকশন ছবি বা ভিডিয়োর জন্য এইভাবে নিজেকে প্রস্তুত করছেন ঊর্বশী। যে ছবিতে হয়তো প্রচুর অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে ঊর্বশীকে। এই ভিডিও পোস্ট করে ঊর্বশী লিখেছেন, ‘নো পেন তো নো গেন’এই ভিডিও পোস্ট করার পর বেশিরভাগ মানুষই তাঁর প্রশংসা করেছেন । আবার অনেকে মজা করে দেখেছেন ভাগ্যিস এই ব্যক্তির মুখ প্রকাশ্যে আনেননি ঊর্বশী৷ ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026