ঋষভ পন্থের ভালো সময় হোক কিংবা খারাপ সময়, বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা সর্বদা পাশে থেকেছেন তার। এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে তাদের নাম জড়িয়েছে। একাধিক মাধ্যমে দাবি করা হয়েছে যে, ঋষভ পন্থের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঊর্বশী রাউতেলা। তবে এই নিয়ে কখনো মুখ খোলেননি ঋষভ পন্থ হোক বা ঊর্বশী রাউতেলা। তবে সম্প্রতি প্রেম সম্পর্কীত বিষয়ে নয় বরং ঋষভ পন্থের অসুস্থতায় উদ্বিগ্ন প্রকাশ করেছেন ঊর্বশী। তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন তিনি। চলুন পুরো ঘটনাটি সম্পর্কে অবগত হওয়া যাক-
আজ ভোর রাতে ভারতের নিয়মিত উইকেট রক্ষক ঋষভ পন্থের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে জর্জরিত হয়েছে! সূত্রের খবর, দিল্লি থেকে দেরাদুন যাচ্ছিলেন ঋষভ পন্থ। আর পথ মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি। দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে নারসান বর্ডারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। সূত্রের আরও খবর, দুর্ঘটনার ঘটনার কারণে ঋষভ পন্থের গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কপাল এবং পায়ে গুরুতর চোখে পেয়েছেন ভারতীয় এই ক্রিকেটার। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল পার্শ্ববর্তী হসপিটালে।
সূত্রের আরও খবর, তাঁর পিঠেও গভীর আঘাত লেগেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে হাসপাতালের বেডে শুয়ে থাকা পন্তের মাথায় ব্যান্ডেজ দেখা গেছে। তাঁর পিঠেও ঘর্ষণজনীত আঘাত দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছবিতে। দুর্ঘটনার পরেই পন্থের গাড়িতে আগুন লেগে যায়। পাশাপাশি দেখা গেছে গাড়িটি আগুনে পুড়ে এক প্রকার ছাই হয়ে গিয়েছে। ডিভাইডারে ধাক্কা লাগার পরেই পন্থের গাড়িতে আগুন লেগে যায়। উইন্ডস্ক্রিন গাড়ি থেকে বেরিয়ে আসেন পন্থ।
এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন ঊর্বশী রাউতেলা। তিনি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, “প্রার্থনা করছি”। পাশাপাশি তিনি একটি সাদা হৃদয়ের ইমোজি ব্যাবহার করে নাম উল্লেখ না করে লিখেছেন #Love, এদিকে বিষয়টি ঋষভ পন্থের জন্য করেছেন বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…