ইরানের সেনা কমান্ডার সোলেমানিকে হত্যার পর থেকেই আমেরিকা ও ইরানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। সোলেমানির শেষকৃত্য থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ৮ লক্ষ ডলার ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে ইরাকে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের হামলার পর দু দেশের মধ্যে বাকযুদ্ধ বেড়েছে। কার্যত যুদ্ধের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন রকেট হানায় সেনা কমান্ডার সোলেমানির মৃত্যুর পর ইরানের তরফে প্রত্যাঘাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। সেই আশঙ্কাকে সত্যি করে গতকাল রাতে ইরাকে অবস্থিত দুটি সেনা ছাউনি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এরপরই কড়া প্রতিক্রিয়া দেন ডোনাল্ড ট্রাম্প। সারা বিশ্বকে আরও একবার তিনি মনে করিয়ে দেন যে, বিশ্বের শক্তিশালী সেনাবাহিনী হলো মার্কিন সেনাবাহিনী।
আরও পড়ুন : আমেরিকার হামলার জবাব দিল ইরান, মার্কিন সেনাঘাঁটিতে মিসাইল হামলা ইরানের
মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে ট্যুইট করেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের ব্যক্তিগত ট্যুইটার হ্যান্ডেলে ‘অল ইজ ওয়েল’ লেখে তিনি ট্যুইট করেন, ‘ইরাকের দুটি মার্কিন সেনা ছাউনি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত সব ঠিকই রয়েছে।’ এরপরই যুদ্ধের দামামা বাজিয়ে তিনি বলেন, ‘সঠিক সময়েই জবাব দেব আমরা। ট্রাম্পের এই ঘোষণায় যুদ্ধের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…