নিউজ

করোনা মহামারী: ‘আগামী দু’সপ্তাহ দেশবাসীর জন্য খুব বেদনাদায়ক হতে পারে’ : ডোনাল্ড ট্রাম্প

অরূপ মাহাত: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানান, করোনা ভাইরাসের প্রকোপে আগামী দু’সপ্তাহ অত্যন্ত বেদনাদায়ক হতে পারে দেশবাসীর জন্য। তিনি আরও জানান, আমেরিকা যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস বিরুদ্ধে লড়াই করছে। একইসঙ্গে হোয়াইট হাউসের পক্ষ থেকে সতর্ক করে দিয়ে জানানো হয় যে, এই মারণ ভাইরাসের সংক্রমণে প্রায় ২ লক্ষ ৪০ হাজার আমেরিকানের মৃত্যু হতে পারে।

ট্রাম্প হোয়াইট হাউসে একটি সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আগামী দু’সপ্তাহ আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক হতে চলেছে।’ ট্রাম্প এই মহামারীকে প্লেগের সঙ্গে তুলনা করে বলেন, ‘আমি চাই প্রতিটি আমেরিকান যেন সামনের কঠিন দিনগুলির জন্য প্রস্তুত থাকেন।’

সে দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন যে, কঠোর সামাজিক দূরত্ব বজায় রাখার সিদ্ধান্তটি ছিল এই মারণ ভাইরাসের সংক্রমণকে সহজে আটকে দেওয়ার একমাত্র উপায়। এমনকি লকডাউনের মধ্যে নিয়ে আসতে হতো তিন চতুর্থাংশ আমেরিকানকে, এর ফলে অর্থনীতিতে ব্যাপক বিঘ্ন ঘটলেও এটাই একমাত্র উপায় ছিল।

হোয়াইট হাউসের করোনা ভাইরাস বিষয়ক কো-অর্ডিনেটর দেবোরাহ বার্কস বলেন, ‘এর কোনও যাদু ভ্যাকসিন বা থেরাপি নেই। আমাদের প্রতিটি আচরণের মধ্য দিয়ে ভাইরাল মহামারীটি ৩০ দিনের মধ্যে ভিন্ন দিকে মোড় নিতে পারে।’ বার্কস সাংবাদিক সম্মেলনে একটি চার্ট প্রদর্শন করেন যেখানে দেখা আমেরিকা যুক্তরাষ্ট্রে ১০০০০০ থেকে ২৪০০০০ জন লোকের মৃত্যু হতে পারে।

Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026