নিউজ

মার্কিন প্রেসিডেন্টের আদেশেই নিহত কাসিম সোলেমানি, স্বীকারোক্তি হোয়াট হাউসের

শুক্রবার বাগদাদ বিমানবন্দরে মার্কিন বায়ুসেনার হামলায় নিহত হয়েছে ইরানের কমান্ডার কাসিম সোলেমানি এবং এই হামলার আদেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই নিশ্চিত করা হল হোয়াইট হাউসের তরফ থেকে।

হোয়াইট হাউস একটি সরকারি বিবৃতিতে জানায়, “প্রেসিডেন্টের নির্দেশে মার্কিন কর্মীদের রক্ষা করার উদ্দেশ্যে এই বিদেশী সন্ত্রাসবাদী সংস্থার প্রধান কাসিম সোলেমানিকে হত্যা করে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জেনারেল সোলেমানি ইরাক ও অন্যান্য অঞ্চলজুড়ে আমেরিকান কূটনীতিবিদ এবং পরিষেবা সদস্যদের আক্রমণ করার পরিকল্পনা তৈরি করছিলেন।শুধু তাই নয় তার বাহিনী কয়েকশো আমেরিকান সদস্যের মৃত্যুর জন্য এবং আরও কয়েক হাজার সদস্যের আহত হওয়ার জন্য দায়ী ছিল।”

আরও পড়ুন : বাগদাদে এয়ারস্ট্রাইক আমেরিকার, নিহত ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানি

হোয়াইট হাউসের এই আক্রমণের ঘোষণার আগে ডোনাল্ড ট্রাম্প কোনো ক্যাপশন ছাড়াই মার্কিন পতাকার একটি ছবি টুইট করেন। হোয়াইট হাউসের বিবৃতি দেওয়ার আগে সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে, বাগদাদের বিমানবন্দরে জেনারেল কাসিম সোলেমানি একটি হামলায় নিহত হয়েছেন।এছাড়াও পিএমএফ ডেপুটি কমান্ডার আবু মাহদী আল-মুহান্দিসও এই ঘটনায় মারা গেছেন।পিএমএফ এই ঘটনার জন্য দায়ী করে মার্কিন যুক্তরাষ্ট্রেকে।

কাসিম সোলেমানির মৃত্যুর পর ইরান রেভ্যুলেশনারী গার্ডস এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে ইসলামের গৌরবময় কমান্ডার কাসিম সোলেমানি মার্কিন হামলায় শহীদ হয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026