নিউজ

জঙ্গি আক্রমণ হতে পারে, পাক আকাশসীমা ব্যবহারের নিষেধ করল আমেরিকা

পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারে নিজেদের বিমান সংস্থা গুলোকে নিষেধ করলো মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারে আমেরিকার বাণিজ্যিক ও অসামরিক বিমান গুলির উপর জঙ্গি হামলা হতে পারে, এই আশঙ্কাতেই এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। একটি বিবৃতিতে আমেরিকা জানিয়েছে, এই মুহূর্তে পাকিস্তান নিরাপদ নয়। সেখানে জঙ্গি কার্যকলাপ অনেক বেড়েছে। তাই দেশের সমস্ত বিমান সংস্থাকে পাকিস্তানের আকাশ সীমা না ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

নির্দেশিকায় বলা হয়েছে, যেসব বিমান পাকিস্তানে অবতরণ করে বা যেগুলো পাকিস্তানের উপর দিয়ে অনেক কম উচ্চতায় ওড়ে, সেগুলোতেই জঙ্গি হানার আশঙ্কা সবচেয়ে বেশি। আগামী এক বছর অর্থাৎ ২০২১ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়। এমনকি পাকিস্তানে যাতায়াতের ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে পশ্চিমবঙ্গের পর আরও একটি রাজ্য বাতিল করল কেন্দ্র

জঙ্গি তোষন বন্ধ করতে অনেকদিন আগে থেকেই পাকিস্তানকে সতর্ক করছে মার্কিন প্রশাসন। মার্কিন বিদেশমন্ত্রকের দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত ভারপ্রাপ্ত সহ-সচিব অ্যালিস জি ওয়েলস জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের মদত দেওয়ার প্রসঙ্গে বলেন, ‘সন্ত্রাস ও আলোচনা একসাথে চলতে পারেনা।’ পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করলে তবেই আলোচনা হতে পারে বলে মন্তব্য করেন তিনি। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের প্যারিস বৈঠকের পর জানানো হয়, পাকিস্তানকে জঙ্গি দমনে যে যে ব্যবস্থা নিতে বলা হয়েছিল পাকিস্তান সরকার তার কিছুই করেনি। ২০২১ এর ফেব্রুয়ারির মধ্যে জঙ্গি দমনে পাকিস্তান ব্যবস্থা না নিলে পাকিস্তানকে কালো তালিকাভুক্তও করা হবে বলে জানানো হয়েছে।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026