জীবনযাপন

ব্রণ দূর করতে ব্যবহার করুন এই গাছের পাতা!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : পুদিনা পাতাকে প্রাচীনকাল থেকেই শুধু রান্নার কাজেই নয় ঔষধ তৈরীর কাজেও ব্যবহার করা হয়ে থাকে। বাজারে খুব সহজেই এখন পুদিনাপাতা পাওয়া যায়। অনেকেই হয়তো জানেন না যে পুদিনা পাতা রূপচর্চার কাজেও ব্যবহার করা হয়। তবে জেনে নেওয়া যাক এর কিছু উপকারিতা সম্পর্কে।

১) ত্বকের উজ্জলতা বাড়ায়: ত্বকের উজ্জলতা বাড়াতে এবং ত্বককে মসৃণ রাখতে পুদিনা পাতা দিয়ে তৈরি টোনার ব্যবহার করা যেতে পারে। এই টোনারটি গোলাপ, পুদিনা পাতা, শশা, আমলা ও বাঁধাকপির রস একসঙ্গে মিশিয়ে তৈরি করতে হবে।

২) পেটের সমস্যা সমাধানে: পেটে ব্যাথা এবং হজমের সমস্যা যাদের রয়েছে তাদের প্রতিদিন খাওয়ার পরে এক কাপ পুদিনা পাতার চা পান করা শুরু করতে হবে। ছয় সাতটি পুদিনা পাতা গরম জলে ফুটিয়ে সেই জলের মধ্যে মধু মেশালেই তৈরি হয়ে যাবে পুদিনার চা।

৩) ব্রণ দূর করতে: পুদিনা পাতা বেটে মুখে লাগিয়ে ১০মিনিট বসে ধুয়ে ফেললে ব্রণ দূর হয়ে যায়। এমনকি ত্বকের তেলতেলে ভাবও দূর হয়ে যায়। ব্রণের দাগ দূর করতে প্রতিদিন পুদিনার রস ব্রণের দাগের ওপর লাগাতে হবে।

৪) উকুন দূর করতে: সপ্তাহে দুদিন চুলে এবং চুলের গোড়ায় পুদিনার শেকড় বেঁটে লাগালে এক মাসের মধ্যে উকুন দূর হয়ে যাবে।

৫) সর্দি কাশি দূর করে: সর্দি কাশি জনিত সমস্যা থেকে পুদিনাপাতা খুব সহজেই রেহাই দেয়। পুদিনা পাতা গরম জলে ফুটিয়ে ভাপ নিতে পারেন। বা গার্গলও করতে পারেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026