“না গন্দগি করেঙ্গে, না করনে দেঙ্গে’- ২০১৪ সালে ২ অক্টোবর নতুন দিল্লির রাজঘাটে স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একথা বলেন। পরিচ্ছন্নতার এই গণআন্দোলনের নেতৃত্বে দিতে গিয়ে, প্রধানমন্ত্রী দেশবাসীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ভারতের যে স্বপ্ন গান্ধীজী দেখেছিলেন, তা পূরণ করার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান।
আর তাই আজ গান্ধীজয়ন্তীর দিন থেকেই স্বচ্ছ ভারত অভিযানের এক অঙ্গ হিসেবে দেশ জুড়ে প্লাস্টিকের ব্যবহার কমাতে মরিয়া কেন্দ্রীয় সরকার।আর ঠিক আজ থেকেই নিষেধাজ্ঞা জারি হতে চলেছে প্লাস্টিকজাত নানান পণ্যের উপর। কেন্দ্রীয় সরকার ২০২২সালের মধ্যে ভারতকে প্লাস্টিকমুক্ত করার এক চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে।
ঠিক কি কি জিনিসের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা দেখে নেওয়া যাক এক ঝলকে:-
১.প্লাস্টিকের পতাকা, বেলুন, লজেন্সের মোড়ক।
২.প্লাস্টিকের চামচ,গ্লাস,বাতি ইত্যাদি।
৩.১৫০ এম এল অথবা ৫ গ্রামের কম পুরু প্লাস্টিকের পাত্র।
৪.২০০ এম এলের কম জল এবং অন্যান্য সফট ড্রিংক্স-এর বোতল।
৫. ৫০ মাইক্রনের কম পুরু প্লাস্টিক।
৬. প্লাস্টিকের ইয়ার বাডস।
৭.থার্মাকোলের তৈরি বিভিন্ন জিনিস যেমন থালা,গ্লাস,বাতি ইত্যাদি।
৮.প্লাস্টিকের স্ট্র, কফি এবং চায়ের কাপ ও অন্যান্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…