ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : আজকাল পাউট করে ছবি তোলার খুবই চল হয়েছে। আর এই পাউট করে ছবি তোলার জন্যে চাই সুন্দর ঠোঁট। টুকটুকে সুন্দর গোলাপি ঠোঁট পেতে কে না চায়! কিন্তু লিপস্টিক বা অন্য কোনো প্রসাধনী ছাড়া কিভাবে ঘরোয়া উপায়ে স্বাভাবিক সুন্দর ঠোঁট পাওয়া যাবে জানেন কি? জেনে নিন ঘরোয়া উপায়ে স্থায়ী ভাবে সুন্দর আকর্ষণীয় গোলাপি ঠোঁট পাওয়ার উপায়-
১. প্রতিদিন ঠোঁটে অল্প চিনি দিয়ে হালকা করে স্ক্রাবিং করুন। এতে ঠোঁট সতেজ থাকে।
২. পরিষ্কার টুথব্রাশ দিয়ে হালকা করে ঠোঁটে স্ক্রাবিং করুন। এতে ঠোঁটে রক্ত চলাচল বেড়ে যাবে, ফলে ঠোঁট হয়ে উঠবে গোলাপি, সুন্দর ও আকর্ষণীয়।
৩. এক চামচ অলিভ অয়েলের সাথে এক চিমটে দারচিনির গুঁড়ো মিশিয়ে ঠোঁটে ১০ মিনিট মতো লাগিয়ে রাখুন মিশ্রণ টা। তারপর ধুয়ে ফেলুন। কয়েকদিন এমন করুন, তফাৎ টা নিজের চোখেই দেখতে পাবেন।
৪. ঠোঁট আকর্ষণীয় করে তুলতে নিয়মিত সিরাম ব্যবহার করুন। ঠোঁটের জন্য সিরাম হিসেবে নারকেল তেল, আমন্ডের তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। অনেক উপকার পাবেন।
৫. এক চামচ মধুর সঙ্গে কিছুটা ব্রাউন সুগার মিশিয়ে ওই মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে আলতো করে মালিশ করুন। বেশ কিছুক্ষণ করতে থাকুন এই কাজ। এরপর হালকা উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে করে আপনার ঠোঁট হয়ে উঠবে গোলাপি, নরম, আকর্ষণীয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…