নিউজ

PAN Card ব্যবহার করার সময় সতর্ক থাকুন, এই ভুলে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে

আজকালকার দিনে ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে অন্যান্য অফিসিয়াল কাজকর্মের জন্য মাঝে মাঝেই দরকার পড়ে প্যান কার্ডের। আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে তাহলে আপনি যেকোনো সময় গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে আটকে যেতে পারেন। তবে মোটামুটি আজকাল সকলেই নিজের প্যান কার্ড বানিয়ে নিয়েছেন। আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে ব্যাঙ্ক জাতীয় যেকোনো কাজে সুবিধা পাওয়া যায়। তবে চলতি বছরে বাজেট ঘোষণার পর এই প্যান কার্ডের জন্য আপনার ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। কিন্তু কেন? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আসলে সম্প্রতি আয়কর দপ্তর প্যান কার্ড সম্পর্কিত একটি বড় আপডেট দিয়েছে যা প্রত্যেক প্যানকার্ডধারীদের জানা প্রয়োজন। নাহলে তাঁদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আয়কর দপ্তর কিছুদিন আগে একটি নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছে যে যদি এক ব্যক্তির দুটি প্যান কার্ড থাকে তাকে জরিমানা দিতে হতে পারে। আয়কর বিভাগ আইন অনুযায়ী প্যান কার্ড বাতিল করা হবে এবং শাস্তি হিসেবে জরিমানাও হবে। এছাড়া প্যান কার্ডের তথ্যে অসঙ্গতি থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হবে। ভুল প্যান তথ্য প্রদানকারী ব্যক্তিকে আয়কর বিভাগ ১০,০০০ টাকা জরিমানা করতে পারে।

তাই আপনার কাছে যদি দুটি প্যান কার্ড থাকে তা অবিলম্বে আয়কর দপ্তরে ফেরত দেওয়া উচিত। ফেরত দিতে মেনে চলুন নিম্নলিখিত স্টেপগুলো:

১) আইটি বিভাগের ওয়েবসাইটে যান incometaxindia.gov.in এ যান

২) ‘নতুন প্যান কার্ড/পরিবর্তনের অনুরোধ’ বা ‘সংশোধন প্যান ডেটা’-তে ক্লিক করুন

৩) ফর্মটি ডাউনলোড করুন, পূরণ করুন এবং যেকোনো ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (NSDL) অফিসে জমা দিন

এছাড়া আরো জানানো হয়েছে যে প্যান কার্ড আপনাকে সাবধানে রাখতে হবে। প্যান কার্ড চুরি হয়ে গেলে আপনি বড় সমস্যায় পড়তে পারেন। প্যান চুরি হয়ে অন্য কারুর হাতে পড়লে কার্ডের অপব্যাবহার হতে পারে। তাই মানিব্যাগে প্যান কার্ড না রাখাই ভালো। এছাড়া প্যান কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে।

Nirajana Nag

Recent Posts

৫৮০০ কোটির ব্রহ্মোস চুক্তির সম্ভাবনা! ভারতে আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম

প্রতিরক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত। আগামী…

April 30, 2026

সর্বোচ্চ গতি ১৪০ কিমি! দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের ফার্স্ট লুক দেখে চমকে যাবেন

ভারতের রেল পরিষেবায় শুরু হতে চলেছে এক নতুন যুগ। বহু প্রতীক্ষার পর সামনে এল দেশের…

April 30, 2026

এখনই সতর্ক হোন! কলকাতা সহ ৭ জেলায় কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ এবার স্বস্তির ইঙ্গিত পেলেও তার সঙ্গে থাকছে দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দপ্তরের…

April 30, 2026

প্রায় ৩ মাস রিচার্জের ঝামেলা নেই! সস্তায় 84 দিনের প্ল্যান দিচ্ছে Vodafone Idea

আপনি যদি Vodafone Idea (Vi)-এর সিম ব্যবহার করেন এবং বেশি ডেটা প্রয়োজন না হয়, কিন্তু…

April 30, 2026

ভেপ কাণ্ডে বিতর্ক! ড্রেসিংরুমে ধরা পড়ে শাস্তি পেলেন রিয়ান পরাগ

IPL চলাকালীন এক বিতর্কিত ঘটনায় চাপে পড়লেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে…

April 30, 2026

ভোট শেষ, এবার বড় দাবি! ২৩০ আসনের ইঙ্গিত—বাংলা কি আবারও তৃণমূলের দখলে?

দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গিয়েছে। কোথায় কোন দল এগিয়ে,…

April 30, 2026