বিনোদন

এবার কি ঊষসীও বিয়ের পিঁড়িতে? সিঁথির ফাঁকে উঁকি দিচ্ছে একফালি সিঁদুর

সম্প্রতি অভিনেত্রী ঊষসী রায় (Ushashi Roy)-এর কয়েকটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে, ঊষসীর সিঁথিতে সিঁদুর এবং কপালে লাল টিপ। ছবিতে অভিনেত্রীর পরনে রয়েছে কমলা রঙের প্রিন্টেড শাড়ি। ঊষসী ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে রবীন্দ্রসঙ্গীতের কিছু কথা লিখেছেন। ঊষসীর সিঁথিতে সিঁদুর দেখে নেটিজেনদের একাংশ জল্পনা শুরু করেছেন, তাহলে কি ঊষসীও চুপিসাড়েই বিয়ে সেরে ফেললেন। অনেকেই আবার প্রশ্ন করেছেন, পাত্র কে? প্রকৃতপক্ষে ছবিগুলি ঊষসীর বহুদিন আগের একটি প্রজেক্টের ফটোশুটের। ঊষসী এখনও ‘সিঙ্গল’ রয়েছেন।

আশুতোষ কলেজ থেকে ইতিহাসে স্নাতক হওয়ার পর ঊষসী 2015 সালে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মিলন তিথি’র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এই সিরিয়ালে ঊষসীর অভিনয় প্রশংসিত হয়। এরপর জি বাংলায় ‘বকুল কথা’ সিরিয়ালে বকুলের চরিত্রে অভিনয় করে নজর কেড়ে নেন ঊষসী। তাঁর শক্তিশালী অভিনয়ের কারণে ‘বকুল কথা’-র টিআরপি একটানা উর্ধ্বমুখী ছিল। ‘বকুল কথা’ শেষ হয়ে যাওয়ার পর মহিলা ডাক্তার কাদম্বিনী (kadambini ganguly)-র জীবনী অবলম্বনে তৈরী ধারাবাহিক ‘কাদম্বিনী’তে অভিনয় করছিলেন। কিন্তু টিআরপি কম থাকার কারণে কয়েক মাস পরে বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি।

এছাড়াও জি বাংলার অনুষ্ঠান ‘দূর্গা সপ্তশতী’-তে ‘দেবী শতাক্ষী’-র রূপে অভিনয় করেন ঊষসী। হইচই-এর ওয়েব সিরিজ ‘টুরু লাভ’-এ ঊষসীর অভিনয় প্রশংসনীয় হয়েছে। কিছুদিনের মধ্যেই ঊষসীকে চোরের ভূমিকায় দেখা যাবে জি বাংলা অরিজিনালে অভিমন্যু মুখোপাধ্যায় (Abhimanyu mukherjee) পরিচালিত ‘ইস্কাবনের বিবি’তে। ‘ইস্কাবনের বিবি’-তে ঊষসী ছাড়াও অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক (kanchan mullick), ভাবনা (Bhabna), ঋষভ (Rishav) প্রমুখ।

Anirban Kundu

Recent Posts

রাস্তার রাজা হতে আসছে Pulsar NS400Z 2026, শক্তিশালী ইঞ্জিন ও প্রিমিয়াম লুকে বড় ধামাকা বাজাজের

ভারতের স্পোর্টস বাইকের বাজারে আবারও বড় চমক দিতে চলেছে বাজাজ অটো। তাদের জনপ্রিয় পালসার সিরিজের…

April 8, 2026

২৮ নয় ৩০ দিন! একমাসের সবচেয়ে সস্তা প্ল্যান Jio-র, তবে মিলবে না এই সুবিধা

ভারতের টেলিকম বাজারে আবারও নতুন চমক আনল রিলায়েন্স জিও। ৩৩৯ টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে…

April 8, 2026

শুরুতেই বড় ধাক্কা KKR শিবিরে: বিশ্বকাপের সেরা উইকেটশিকারি বরুণকে বাদ, সিদ্ধান্ত ঘিরে চর্চা তুঙ্গে।

কেকেআর তাদের প্রথম দুটি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম…

April 8, 2026

১০০০ টাকার গ্যাস হবে এখন ৭০০ টাকায়, সরকারের নতুন স্কিম আপনার জন্য আছে কিনা দেখেনিন

গ্যাস সিলিন্ডারের দাম এখন শুধু একটা মাসিক বিল নয়—এটা সরাসরি পরিবারের বাজেট নাড়িয়ে দেয়। শহর…

April 8, 2026

আজ হঠাৎ সোনার দামে বড় পরিবর্তন! কলকাতায় নতুন রেট দেখে এখন কী করবেন?

আজ কলকাতার সোনার বাজারে আবারও দামের ওঠানামা দেখা গেছে, যা সাধারণ ক্রেতা থেকে শুরু করে…

April 8, 2026

সোনার দামে নতুন রেকর্ড, কোলকাতায় আজ রেট কত? কেন বাড়ছে সোনার দাম, জানুন

সোনা—শুধু একটি ধাতু নয়, বাঙালির আবেগ, ঐতিহ্য এবং নিরাপদ ভবিষ্যতের প্রতীক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে…

April 8, 2026