বিনোদন

শর্ট হেয়ার কাট এবং লাল চুল, নিজেকে পাল্টে ফেললেন সকলের প্রিয় ‘জুন অ্যান্টি’

সন্ধ্যা হলেই দর্শকদের চোখ এখন সেঁটে যায় টিভির পর্দায়। রিমোটে আঙুলের আলতো স্পর্শ স্টার জলসা চ্যানেল এনে দেয় টিভির পর্দায়। ‘শ্রীময়ী’ ইন্দ্রাণী হালদার (Indrani haldar) এবং ‘জুন’ ঊষসী চক্রবর্তী ( ushasie chakraborty)-এর লড়াই দর্শকমহল উপভোগ করেন তারিয়ে তারিয়ে। ‘জুন আন্টি’-র চরিত্রে অভিনয় করে দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন ঊষসী। চলতি বছরের 17 ই ফেব্রুয়ারি ছিল ঊষসীর জন্মদিন। কিছুদিন আগেই পিতৃহীন হয়েছেন ঊষসী। তাই এই বছর নিজের জন্মদিন পালন করেননি তিনি।

নিজের জন্মদিন উপলক্ষ্যে ফেসবুকে নিজের মেয়েবেলার কিছু ছবি শেয়ার করেছেন ঊষসী। তার মধ্যে একটি ছবিতে কনের সাজে দেখা যাচ্ছে ছোট্ট ঊষসীকে। একসময় একরত্তি মেয়েদের বাবা-মায়েরা কনের সাজে সাজিয়ে মজার ছলে ছবি তোলাতেন। ঊষসীও তার ব্যতিক্রম নন। শৈশবেই মাকে হারিয়েছেন ঊষসী। বাবা কমিউনিস্ট নেতা শ‍্যামল চক্রবর্তী (Shyamal chakraborty) একমাত্র মেয়েকে একাই মানুষ করেছেন। শ‍্যামলবাবু ঊষসীকে কখনও মায়ের অভাব বুঝতে দেননি, বলে জানিয়েছেন ঊষসী। কিন্তু একসময় ঊষসীর সঙ্গে বাবার মতান্তর হওয়ায় ঊষসী আলাদা থাকতে শুরু করেন। পরবর্তীকালে বাবার শরীর খারাপ হওয়ায় বাবার কাছেই ফিরে আসেন ঊষসী। বাবার ইচ্ছা অনুযায়ী পিএইচডি-র পড়াশোনাও শুরু করেন তিনি। কিন্তু গত বছর করোনা আক্রান্ত হয়ে মারা যান শ‍্যামল চক্রবর্তী। বাবার মৃত্যুতে ভেঙে পড়েছিলেন ঊষসী। কিন্তু গত বছরেই তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। বাবার উদ্দেশ্যে তাঁর ডিগ্রি উৎসর্গ করেছিলেন ঊষসী।

বাংলার আসন্ন ভোটের মুখে টলিটাউন ও টেলিটাউনের তারকারা যখন একের পর এক রাজনীতিতে আত্মপ্রকাশ করছেন তখন ঊষসীও উঠে এলেন খবরের শিরোনামে। সম্প্রতি ঊষসী ইন্সটাগ্রামে নিজের ছবি শেয়ার করেছেন। তবে ছবিগুলিতে সবচেয়ে সবচেয়ে লক্ষ্যণীয় হল ঊষসীর লাল রঙের চুল ও লাল বর্ডার দেওয়া সানগ্লাস। নেটিজেনদের একাংশের স্বভাব তিলকে তাল বানানো। তা সেই স্বভাব অনুযায়ী, তাঁরা রটিয়ে দিলেন, এটা নাকি ঊষসীর বামফ্রন্টে যোগ দেবার ইঙ্গিত। কিন্তু ঊষসী ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, সূর্যাস্তের আলো তাঁর কাঁধে এসে পড়েছে। ঊষসী কিন্তু সূর্যাস্তের আলো অর্থে তাঁর চুলের রঙকে বুঝিয়েছেন। কিন্তু সূর্যাস্তের প্রকৃত রঙ হলো কমলা। এবার হয়তো ক্যাপশন দেখে নেটিজেনরা ঊষসীর বিজেপি যোগের ইঙ্গিত দেবেন। যাই হোক, ঊষসীকে নতুন লুকে যথেষ্ট সুন্দরী লাগছে।

ঊষসী সংবাদপাঠিকা হিসাবে ইন্ডাস্ট্রিতে এলেও পরবর্তীকালে অভিনয় করতে শুরু করেন। 2013 সালে ‘মিসেস সেন’ ফিল্মের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন ঊষসী। কিন্তু তাঁকে সাফল্য এনে দেয় ‘ব‍্যোমকেশ বক্সী’। এই ফিল্মে ‘সত্যবতী’-র চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন ঊষসী। জন্মদিন উপলক্ষ্যে এদিন ঊষসী ‘ফেসবুক লাইভ’ করে নেটিজেনদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। নেটিজেনরাও ঊষসীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

 

Anirban Kundu

Recent Posts

বড় বদল শিক্ষাক্ষেত্রে! ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে নতুন জল্পনা পশ্চিমবঙ্গে

শ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি সমন্বিত স্কুল উন্নয়ন…

May 23, 2026

সমুদ্র ভ্রমণ এখন হাতের মুঠোয়! কৃষ্ণনগর–দীঘা বাস পরিষেবা নিয়ে বড় আপডেট

দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে দীঘায় যাতায়াতের জন্য বাস…

May 23, 2026

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে শুরু যাচাই প্রক্রিয়া, উপভোক্তাদের জন্য বড় আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…

May 22, 2026

পোস্ট অফিসের এই স্কিমে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! বিনিয়োগে বড় সুযোগ

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…

May 22, 2026