জীবনযাপন

দৈনিক ৫ ঘন্টা বা তার বেশি মোবাইল ব্যবহার করলে ওজন বাড়ার ঝুঁকি বাড়ে

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : ওজন বেড়ে যাওয়া নিয়ে আমরা সকলেই চিন্তিত থাকি। ওজন যাতে বেশি পরিমাণে বেড়ে না যায় সেদিকে আমাদের সকলেরই নজর থাকে। কিন্তু জানেন কি, দৈনন্দিন ৫ ঘন্টা বা তার বেশি মোবাইল ফোন ব্যবহার করলে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে? সম্প্রতি একটি গবেষণায় এমনই চমকপ্রদ তথ্য প্রমাণিত হয়েছে।

সম্প্রতি কলম্বিয়ার একদল বিজ্ঞানী প্রায় ১৫০০ ছেলে মেয়ে যাদের বয়স ১৯ থেকে ২০ এর মধ্যে তাদের উপর একটি সমীক্ষা চালায়। ৯০০ জন মেয়ে এবং ৬০০ জন ছেলের উপর চালানো হয় এই সমীক্ষাটি। তাতে মোবাইল ফোন ব্যবহারের ফলে ওজন বাড়ে কিনা এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। কলম্বিয়ার ‘সাইমন বলিভার ইউনিভার্সিটি’র বিজ্ঞানীদের মতে, দৈনিক পাঁচ ঘণ্টা বা তার বেশি মোবাইল ফোন ব্যবহারের কারণে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে ৪৩ শতাংশ।

গবেষনায় বলা হয়েছে মোবাইল ফোন ব্যবহারের ফলে বসে থাকার জন্য শারীরিক কর্মকাণ্ড কম হয়। ফলে ওজন বেড়ে যাওয়া, অল্প বয়সে মৃত্যু, ডায়াবেটিস, হৃদরোগ ইত্যাদিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। বিজ্ঞানীদের মতে, বিভিন্ন উপযোগিতা, সহজে বহনযোগ্য, অধিক সেবা, তথ্য ও বিনোদনের মাধ্যম হিসেবে আকর্ষণীয় করলেও, জনসাধারণকে মোবাইল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যেসকল সমস্যা সৃষ্টি হয় সে বিষয়ে সতর্ক হতে হবে। তাঁরা আরও বলছেন, যদি পর্যাপ্ত মাত্রায় শারীরিক কর্মকাণ্ডের অভ্যাস গড়ে তোলা না যায় তবে স্থূলতা এবং এই সম্পর্কিত অন্যান্য স্বাস্থ্য ঝুঁকির মাত্রা বাড়তেই থাকবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026