নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) আম জনতার আশঙ্কা বাড়িয়ে কেন্দ্রীয় বাজেটে (Budget) পেট্রোল (Petrol) এবং ডিজেলের (Doesel) উপরে নতুন করে কৃষি সেস চাপালেন । কৃষি সেস চাপানো হয়েছে পেট্রোলের ওপরে লিটার পিছু ২.৫০ টাকা এবং ডিজেলের ওপরে লিটার পিছু ৪ টাকা করে। সেস চাপালেও জ্বালানির দাম বাড়বে না, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের অবশ্য দাবি ৷ বাজেটে পেট্রোল- ডিজেলের উপরে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন ৷
কৃষি পরিকাঠামো এবং উন্নয়নের (এগ্রিকালচার ইন্ফ্রাস্ট্রাকটার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস) নামে পেট্রোল- ডিজেল সহ কয়েকটি পণ্যের উপরে নতুন এই সেস চাপানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। পেট্রোল- ডিজেলের আগুনে দামে আমজনতার মাথায় চিন্তার ভাঁজ পড়েছে৷ বাজেটে পেট্রোল- ডিজেলের দাম কমানোর বিষয়ে পদক্ষেপ দূরে থাক উল্টো দিকে নতুন সেস চাপালেন অর্থমন্ত্রী৷ দীর্ঘদিন ধরেই পেট্রোল-ডিজেলের ওপরে জিএসটি চাপানোর দাবি জানিয়ে আসছেন পরিবহণ শিল্পের সাথে যুক্ত মানুষ৷ সেই পথে হাঁটতে নারাজ সরকার৷ একবার জিএসটি চাপিয়ে দিলে যখন তখন করের হার বাড়িয়ে পেট্রোল- ডিজেলের থেকে রাজকোষ ভরাতে পারবে না সসরকার। অর্থনীতিবিদ রা বলছেন আর্থিক মন্দায় এমনিতেই সরকারের ভাঁড়ার প্রায় শূন্য৷ এই অবস্থায় কোষাগারের ঘাটতি মেটাতে পেট্রোল-ডিজেলের ওপরেই কর চাপানোই সরকারের কাছে আয় বৃদ্ধির সহজ পথ৷ অর্থনীতিবিদরা মনে করছেন, শুল্ক কাঠামোর পুনর্গঠন করলে পেট্রোল-ডিজেলের দাম কমত৷ কিন্তু নতুন করে কৃষি সেস চাপানোয় পেট্রোল-ডিজেলের দাম হয়তো বাড়বে না।
Luke Grimes is enjoying fatherhood while stepping back into his role as Kayce Dutton in…
John Boyega’s Finn was one of the most exciting new characters introduced in The Force…
Chris Hemsworth and Elsa Pataky have been married for more than 15 years, and the…
The entertainment industry is buzzing after Paramount and Warner Bros. Discovery announced a $111 billion…
Madonna brought star power to Milan Fashion Week, making a surprise front-row appearance at Dolce…
The Real Housewives of Salt Lake City community is mourning alongside Mary Cosby after the…