ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : আজকালকার দিনে প্রতিটা সম্পর্কে প্রেম যত বেশি বিচ্ছেদও ততই বেশি। আইনত বিচ্ছেদ, ডিভোর্সের সংখ্যা আজকাল খুবই বেড়ে গেছে। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বেশিরভাগ দম্পতির মধ্যেই বিয়ের আগে যতটা প্রেম ছিল বিয়ের পর তার বেশিরভাগটাই থাকছে না। কিন্তু কেনো এমন হচ্ছে? বিশেষজ্ঞরা তার কিছু কারণ বলেছেন। দেখে নিন।
১. ভালোবাসার অভাবঃ ৫০ শতাংশ ডিভোর্সের প্রধান কারণ হলো ভালোবাসার অভাব। বেশিরভাগ দম্পতির ক্ষেত্রেই তারা একই সাথে, একই ছাদের তলায় থাকছে কিন্তু তাদের মধ্যে কোনো টানই নেই। ফলে যা হওয়ার তাই হচ্ছে। আদালতেও বেশিরভাগ দম্পতি এই কথাই বলেন।
২. নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিঃ শতকরা ৪৫ শতাংশ ডিভোর্সই হয় একে অপরের প্রতি ভুল বোঝাবুঝির ফলে। কেউ যখন নিজের জেদ ধরে বসে থাকেন তখন সেই সমস্যা সমাধান হওয়ার নয়। ভুল শোধরাবার বদলে একে অপরের ভুল ধরতেই দুজনে ব্যস্ত।
৩. মনের মিলঃ দুজন মানুষ কখনোই একই ধরণের হয় না। একে অপরের থেকে কিছু না কিছু আলাদা হবেই। তাই তাদের মধ্যে মনের মিল হওয়াটা খুবই জরুরি। আর এই মনের মিল না হলেই হয় ডিভোর্স।
৪. সম্পর্কের প্রতি কোনো শ্রদ্ধা নেইঃ আজকাল এই জিনিসটা খুবই দেখা যায় যে, সম্পর্কে একে অপরের প্রতি কোনো শ্রদ্ধা নেই, সম্পর্কের প্রতি কোনোই শ্রদ্ধা নেই। একে অপরের প্রতি শ্রদ্ধা না থাকলে, সহানুভূতি না থাকলে সেই সম্পর্কের কোনও জোর থাকে না। আর এক্ষেত্রেও ডিভোর্সই অনিবার্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…