ট্রেনে ভ্রমণ করলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটাতে হয়। অসংরক্ষিত টিকিট কাটলে এই সমস্যা বাড়ে। রিজার্ভেশন ছাড়া টিকিটের ক্ষেত্রে প্ল্যাটফর্মে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হয়। তবে এবার এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। ব্যবহারকারীরা ইউটিএস অ্যাপের সাহায্যে অনলাইনে ট্রেনের টিকিট বুক করতে পারবেন। ২০০ কিলোমিটারের বেশি দূরত্বের টিকিট তিন দিন আগে বুক করা যাবে। আপনাকে প্রথমে যা করতে হবে তা হল ইউটিএস অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে অ্যাপটিতে লগ ইন করতে হবে।
এর পরে হোম স্ক্রিনে কিউআর বুকিং, কুইক বুকিং, প্ল্যাটফর্ম টিকিটের অপশনের মতো অনেক অপশন দেখতে পাবেন। এখানে নরমাল বুকিং এর অপশনও পেয়ে যাবেন। এই ট্যাবের অধীনে বুক অ্যান্ড ট্রাভেল এবং বুক অ্যান্ড প্রিন্ট দু’টি অপশন দেখা যাবে। নাম থেকেই বোঝা যাচ্ছে, এটি একটি কাগজবিহীন বিকল্প হবে, যেখানে আপনি অনলাইনে টিকিট বুক করতে পারবেন। https://www.utsonmobile.indianrail.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল নম্বর, নাম, পাসওয়ার্ড, লিঙ্গ ও জন্ম তারিখ সম্পর্কিত তথ্য দিয়ে লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশনের পর আপনি একটি এসএমএস পাবেন।
এরপর কোন স্টেশন থেকে আপনাকে কোন স্টেশনে যেতে হবে এবং কোন তারিখে ভ্রমণ করবেন ইত্যাদি নির্বাচন করতে হবে। এর পর ‘গেট ফেয়ার’ অপশনে ক্লিক করতে হবে। তারপর পেমেন্ট টাইপের অপশন দেখতে পাবেন। ব্যবহারকারীরা ডেবিট কার্ড, ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ক্রেডিট কার্ডের সাহায্যে ট্রেনের টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…