টেক বার্তা

Indian Railways: UTS থেকে লোকাল ট্রেনের টিকিট কীভাবে বাতিল করবেন, এইভাবে আপনি পুরো টাকা পাবেন

ভারতীয় রেলকে বলা হয় দেশের লাইফলাইন। অসংরক্ষিত শ্রেণির টিকিট কেনার জন্য ২০১৪ সালে UTS অ্যাপ চালু করা হয়েছিল। ইউটিএস মোবাইল অ্যাপের উপর জিও-ফেন্সিং বিধিনিষেধের বহিঃসীমা এখন বিলুপ্ত করা হয়েছে। লোকাল ট্রেন এবং নন-সাব আর্বান ট্রেনের ক্ষেত্রে যাত্রীদের টিকিট বুকিংয়ের এক ঘণ্টা থেকে তিন ঘণ্টার মধ্যে ট্রেনে উঠতে হবে। অন্যথায় টিকিট অবৈধ বলে গণ্য হবে।

২০০ কিলোমিটার পর্যন্ত লোকাল ট্রেনের টিকিট

ইউটিএসের ওয়েবসাইট অনুযায়ী, ২০০ কিলোমিটার পর্যন্ত লোকাল ট্রেনের টিকিট শুধুমাত্র ভ্রমণের দিনই কিনতে হবে। এছাড়াও ইউটিএস অ্যাপের মাধ্যমে এখন থেকে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড দিয়ে টিকিট কেনা যাবে। সমস্ত সার্ভিস চার্জ তুলে নেওয়া হয়েছে।

লাইনে না দাঁড়িয়েই টিকিট

ইউটিএস অন মোবাইল অ্যাপ চালু করার মূল উদ্দেশ্য ডিজিটাল টিকিটিং মোডকে আরও জনপ্রিয় করে তোলা। ইউটিএস অ্যাপের সাহায্যে যাত্রীরা লাইনে না দাঁড়িয়েই টিকিট তুলতে পারবেন। তাও আবার কোনও বাড়তি চার্জ ছাড়াই। তবে ইউটিএস অ্যাপ শুধুমাত্র অসংরক্ষিত টিকিট বুকিংয়ের জন্য। এটি প্ল্যাটফর্ম টিকিট এবং মাসিক পাসের মতো অনেক সুবিধা দেয়। কাগজের টিকিট বিভিন্নভাবে বাতিল করা যায়। কিয়স্কে টিকিট ছাপানো না হলেই মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বাতিল করা যাবে। ইউটিএস-এর ওয়েবসাইটে আরও বলা হয়েছে, একবার কিয়স্কে টিকিট ছাপানো হয়ে গেলে প্রিন্ট আউটের এক ঘণ্টার মধ্যে ইউটিএস কাউন্টারে টিকিট বাতিল করা যাবে।

ইউটিএস অ্যাপ দিয়ে টিকিট বাতিল করবেন যেভাবে:

  • ইউটিএস অ্যাপে যান এবং লগ ইন করুন। এরপর ‘ক্যানসেল’ বাটনে ক্লিক করুন।
  • একটি নতুন সাইট খুলবে। এতে দেখা যাবে বাতিল যোগ্য সব টিকিট। ৩০ টাকা চার্জ রয়েছে। আপনি যদি ৩০ টাকার কম দামের টিকিট কিনে থাকেন তবে সেগুলি এই উইন্ডোতে উপস্থিত হবে না। এই উইন্ডোতে প্রদর্শিত ‘ক্যানসেল টিকিট’ বাটনে ক্লিক করতে হবে।
  • ইউটিএস অ্যাপে বুক করা টিকিট বাতিল করতে ‘ওকে’-তে ক্লিক করতে হবে।
Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026