নিউজ

আর দাঁড়াতে হবে না লাইনে, এভাবে খুব সহজে বুক করে ফেলুন ট্রেনের আনরিজার্ভ টিকিট

যদি আপনিও জেনারেল টিকিট নিয়ে রেলওয়ে যাত্রা করে থাকেন তাহলে আপনাকে আর লাইনে দাঁড়িয়ে প্লাটফর্ম টিকিট অথবা ট্রেন টিকিট কিনতে হবে না। এবার থেকে আপনি কিন্তু আপনার স্মার্টফোনের মাধ্যমেই জেনারেল টিকিট বুক করতে পারবেন। ভারতীয় রেলওয়ে এর জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে যার নাম দেওয়া হয়েছে UTS মোবাইল অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে খুব সহজে আপনি আপনার লোকাল টিকিট বুক করতে পারবেন।

এর জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং আপনার ফোনে ইন্সটল করতে হবে। এরপর এই অ্যাপ ওপেন করে আপনার নাম এবং আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। তার সাথে সাথেই জিপিএস লোকেশন এনাবেল করতে হবে। একবার রেজিস্টার হয়ে যাবার পরে আপনি এই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন টিকিট বুকিং এর ক্ষেত্রে। আপনি যে স্টেশনের সামনে থাকবেন সেই রেলওয়ে স্টেশন থেকে আপনি নিজের যাত্রা শুরু করতে পারবেন। এরপর আপনি যে স্টেশন পর্যন্ত টিকিট কাটবেন সেই স্টেশনের নাম আপনাকে দিতে হবে।

তবে আপনি টিকিটের প্রিন্ট আউট করতে চান নাকি পেপারলেস টিকিট কিনতে চান, সেই অপশন আপনাদের জন্য রয়েছে এই অ্যাপ্লিকেশনে। আপনি লোকাল ট্রেনের সফর করতে চান নাকি মেল অথবা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে চান সেই অপশন আপনি পেয়ে যাবেন। এই অপশন সিলেক্ট করে নেবার পরে আপনার মোবাইল স্ক্রিনে আপনার টিকিটের এমাউন্ট দেখানো হবে। যদি আপনার কাছে রেলের কোন ওয়ালেট থাকে তাহলে তার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন অথবা আপনার কাছে যদি রেলওয়ে বলেন না থাকে তাহলে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে টিকিট পেমেন্ট করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026