কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিয়ে উত্তাল হয়ে উঠলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। আজ, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্থার শিকার বাবুল সুপ্রিয়। এবিভিপির নবীনবরণ অনুষ্ঠানে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময়ও বাবুলকে নিগ্রহ। সেখানে তাকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেয় অতিবামপন্থি প্রভাবিত ছাত্র সংগঠনগুলি। কেন্দ্রীয় মন্ত্রীর চুলের মুঠি ধরে চড়, ঘুসি। ছিঁড়ে দেওয়া হল বাবুলের জামা। তিন ঘণ্টা ধরে ঘেরাও বাবুল সুপ্রিয়।
তারপর সেখানে আসে রাজ্যপাল কিন্তু তাতে কিছু সুফল মেলেনি। রাজ্যপাল জগদীপ ধনকড়। তার গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা। পাল্টা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মারধর ও ভয় দেখানোর অভিযোগ পড়ুয়াদের। দাবি, ক্ষমা চাইতে হবে বাবুলকে।
গোটা ঘটনায় বাবুল সুপ্রিয় জানিয়েছেন, ‘চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। মেয়েরা শুয়ে পড়ছে, ছেলেরা ওপরে পড়ে যাচ্ছে। আমার জামা ছেঁড়া হয়েছে। উপাচার্য সময়মতো পদক্ষেপ নিলে এই পরিস্থিতি তৈরি হত না।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…