বাংলা সিরিয়াল

Devlina Kumar: ‘চকা চক’ গানে গা ভাসালেন উত্তম কুমারের নাতবৌ! ঝলমলে কালো শাড়ি পরে উদ্দাম নাচ দেবলীনার

তিন বছর খুল্লামখুল্লাম প্রেম করে গত বছর ডিসেম্বর মাসে বিয়ে করেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। বিয়ের পর দুজন দুজনেই নিজেদের অভিনয়ের কাজে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। তবে এদের ভালোবাসার কোনো ভাঁটা পড়েনি। ব্যস্ত শিডিউলের মধ্যে দুজনে রোজ নিয়ম করে সকালবেলা সাইকেল চালানো, গৌরবের জন্য মাঝেমধ্যেই নানান খাবার রান্না করেন দেবলীনা। এমনভাবে ভালোই চলছে তাদের সুখের সংসার। নিজেদের সংসার করার নানান মুহূর্ত শেয়ার ও করেন দুজনে।

সেভাবে বাংলা ছবিতে অভিনয় না করলেও নিজের নাচের জন্য বেশ ভালোই সক্রিয়। পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই জনপ্রিয় দেবলীনা কুমার। বিশেষ করে দেবলীনার ফিটনেস আর নাচের ভিডিয়োর জন্য বেশ খ্যাত। তাঁর অনুরাগীর সংখ্যা৷ নেহাত কম না। সদ্য দেবলীনা নিজের ইন্সটাগ্রামে নাচের ভিডিও শেয়ার করেছে। শেয়ার করা রিল ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে। কালো শাড়ি, সরু ফিতের ব্লাউজ পরে উত্তম কুমারের নাতবৌ তুমুল নাচ করলেন।

এই মুহূর্তে সারা আলি খানের আসন্ন ছবি ‘আতরঙ্গি রে’ সিনেমার ‘চাকা চাক’ গান সোশ্যাল মিডিয়ায় দুধর্ষ হিট। সইফ কন্যা সারার শাড়ি পরে সিগনেটার স্টেপে আট থেকে আশি সকলেই আসক্ত হয়ে পড়েছে৷ ব্যতিক্রম দেবলীনাও নয়। এবার সেই নাচ নিখুঁত ভাবে ফুটিয়ে তুললেন দেবলীনা। ঝলমলে কালো শাড়িতে নায়িকার এই নাচ ঘুম উড়িয়েছে পুরুষ অনুগামীদের। অভিনেত্রী হওয়ার পাশাপাশি দেবলীনা একজন ভালো নৃত্যশিল্পীও তা এদিন ভিডিয়োতে ফের প্রমাণ পেল। সোশ্যাল মিডিয়ায় এখন দেবলীনা অন্যতম সেনসেশন তিনি।

গত ৯ ডিসেম্বর প্রথম বিবাহবার্ষিকী ছিল এই লাভ বার্ডসের। নিজেদের মতো উদযাপন করেন গৌরব-দেবলীনা। বিবাহবার্ষিকীর আগে দুজনে লন্ডন ভ্রমণ করেন। আর সেই ছবিতে দুজনের প্রেম নজর কেড়েছিল সকলের। প্রসঙ্গত, অরিন্দম পরিচালিত ‘তীরন্দাজ শবর’-এ অভিনয় করেছেন দেবলীনা। ইতিমধ্যে এই ছবির শ্যুটিংও শেষ হয়েছে। দেবলীনার চরিত্রের নাম রুমকি। আপাতত আসন্ন ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন নায়িকা। পাশাপাশি ড্যান্স বাংলা ড্যান্স এ মেন্টর হিসেবে কাজ করেছেন দেবলীনা।

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026