দোলপূর্ণিমা মানেই একসময় গোটা কলকাতার চোখ থাকত ময়রা স্ট্রীটের বাড়ির দিকে। ময়রা স্ট্রীটের বাড়ি যে বাঙালির মহানায়ক উত্তমকুমার (uttam kumar)-এর নিবাস। ময়রা স্ট্রীটের বাড়িতে প্রত্যেক বছর দোলের দিন বসত রঙ খেলার আসর। তবে উত্তমকুমারের কড়া নির্দেশ ছিল, আবীর দিয়ে রঙ খেলা হবে, কোনো জলীয় রঙ দিয়ে নয়। সেদিন ময়রা স্ট্রীটের বাড়িতে চলত রীতিমত উৎসব। তৎকালীন বাংলা সিনেমা ও সঙ্গীত জগতের ব্যক্তিত্বরা উপস্থিত থাকতেন মহানায়কের বাড়ির এই বর্ণময় দোল উৎসবে।
কিন্তু উত্তমকুমারের মৃত্যুর পর ময়রা স্ট্রীটের বাড়ির গৌরবজনক অধ্যায় হঠাৎই শেষ হয়ে গিয়েছিল। মহানায়কের মৃত্যুর এক বছরের মধ্যেই মারা গিয়েছিলেন তাঁর স্ত্রী গৌরী দেবী (Gouri Devi)। তরুণ কুমার (Tarun kumar) ও সুব্রতা দেবী (subrata devi)-র মৃত্যুর পর ময়রা স্ট্রীট বেঁচে ছিল শুধুমাত্র একরাশ স্মৃতি নিয়ে। সেই স্মৃতিও ফিকে হয়ে গিয়েছে সময়ের সাথে।
কিন্তু গত বছর ডিসেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়েছেন মহানায়কের পৌত্র গৌরব চট্টোপাধ্যায় (Gaurav chatterjee) ও দেবলীনা কুমার (Devlina kumar)। তার একমাসের মধ্যেই বিয়ে হয়েছে তরুণ কুমারের দৌহিত্র সৌরভ ব্যানার্জি (sourav Banerjee) ও ত্বরিতা চ্যাটার্জি (Twarita chatterjee)-র। দুই দম্পতির বিয়ের পর এবার প্রথম দোল। ময়রা স্ট্রীটের স্মৃতি উস্কে আবারও দোলের দিন সবাই জমায়েত হয়েছিলেন পৈতৃক ভিটেতে। দেবলীনা পরেছিলেন সাদা শাড়ি ও স্লিভলেস ব্লাউজ। ত্বরিতা পরেছিলেন সাদা রঙের কুর্তি-লেগিংস। গৌরব ও সৌরভের পরনে ছিল সাদা রঙের পাজামা-পাঞ্জাবী। ময়রা স্ট্রীটের বাড়ির রীতি মেনে বিভিন্ন রঙের আবির দিয়েই দোল খেলা সারলেন তাঁরা। অপরদিকে ‘ফাগুন হাওয়ায়’ গানের সঙ্গে নেচে ইন্সটাগ্রাম রিল বানিয়েছেন দেবলীনা। মহানায়কের পরিবারের নতুন প্রজন্মকে নেটিজেনরা দোলের শুভেচ্ছা জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…