দেশ

করোনায় মৃত সাংবাদিকদের ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা যোগী সরকারের

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করে দিলেন, যে সমস্ত সাংবাদিক করোনা ভাইরাসের কারণে নিজের প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে উত্তরপ্রদেশ সরকার। হিন্দি জার্নালিজম দিবসের অনুষ্ঠানে দিতে গিয়ে যোগী আদিত্যনাথ এই ঘোষণা করেন। তিনি বলেন, “স্বাধীনতা আন্দোলনের সময়কাল থেকে আজ পর্যন্ত, হিন্দি সাংবাদিকতা আমাদের সামাজিক উন্নতি এবং আমাদের দেশকে আরো সুদৃঢ় করে গড়ে তুলতে সাহায্য করেছে। সমস্ত সাংবাদিকদের আমার তরফ থেকে শুভেচ্ছা।”

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও জানিয়েছেন, উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে সাংবাদিকতা এবং সম্প্রচারকে সব সময় প্রাধান্য দেওয়া হবে এবং সকলকে উৎসাহিত করা হবে যেন তারা আরো ভালোভাবে সাংবাদিকতা করতে পারে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় দেশের বহু সাংবাদিক কোভিড-১৯ এর আক্রমণে প্রাণ হারিয়েছিলেন। নিজের দায়িত্ব পালন করতে গিয়ে বহু মানুষ নিজের প্রিয়জনকে হারিয়েছেন, করোনা ভাইরাসের আক্রমণে শুধু নিজে নন তার পরিবারের লোকেরাও আক্রান্ত। তাই তাদের পাশে দাড়ানোর জন্য উত্তরপ্রদেশ সরকার আর্থিক সাহায্য করবে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ।

যোগী বলেছেন, “করোনা ভাইরাসের সময়ের মতো একটি চ্যালেঞ্জিং সময়ে বহু সাংবাদিক ভাই এবং মিডিয়া কর্মীরা তাদের জীবন বাজি রেখে আমাদের সকলের জন্য সঠিক তথ্য তুলে এনেছেন। মানুষকে সত্যি খবর জানতে সাহায্য করেছেন এই সাংবাদিকরা। তারা সব সময় ২৪×৭ কাজ করে আমাদের সকলকে সঠিক সময়ে সঠিক তথ্য পেশ করেন। তাদের কাজ সত্যিই প্রশংসনীয়।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026