ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দীপাবলীর আগে রাজ্য সরকারের কর্মীদের জন্য বড় খবর, মহার্ঘ ভাতা হচ্ছে ৪৬ শতাংশ

আপনার বাড়িতে যদি কোন সরকারি কর্মচারী থাকেন তাহলে এই খবরটি আপনার জন্য একটা দারুন খবর হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি এই দীপাবলিতে উত্তরপ্রদেশ সরকার রাজ্যের কর্মচারীদের জন্য একটা বড় উপহার নিয়ে এসেছে। রাজ্য সরকারের কর্মচারী নগর সংস্থা এবং ইউজিসি কর্মীদের এবং তার সাথে সাথেই পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর সাথে সাথেই রাজ্যের সমস্ত কর্মচারী শিক্ষক-অশিক্ষক কর্মচারী এবং দৈনিক মজুরি কর্মচারীদের ৩০ দিনের বেতনের সমতুল্য অর্থাৎ ৭ হাজার টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই তথ্য শেয়ার করা হয়েছে। উত্তর প্রদেশের কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির উপহার দেবার পাশাপাশি দীপাবলির জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে সরকার। কর্মীদের দেওয়া মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে ৪৬ শতাংশে উন্নীত হয়েছে। এর আগে যোগী সরকারের ঘোষণা অনুযায়ী রাজ্যের প্রায় ২৮ লক্ষ কর্মচারী তাদের হাতে আরও বেশি বেতন পেয়েছিলেন।

তবে শুধু উত্তরপ্রদেশ সরকার নয় একই সাথে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দীপাবলি উপহার দেওয়ার সময় কেন্দ্রীয় সরকার তাদের প্রাপ্ত মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল। ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী মোদির মন্ত্রিসভায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে ৪৬ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় এক লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশন ভোগী উপকৃত হয়েছিলেন। এই সুবিধা গুলি ১ জুলাই ২০২৩ থেকে পাওয়া যাচ্ছে বলে জানা যাচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026