দেশ

Ration Card: প্রতিমাসে যাচাই করা হবে রেশন কার্ডধারীদের নাম, অযোগ্যদের নিষিদ্ধ করা হবে রেশন তালিকা থেকে

ইউপির সন্ত কবিরনগর জেলায় এবারে খাদ্য সরবরাহ বিভাগ প্রতি মাসে কার্ড ধারীদের যাচাইকরণ প্রক্রিয়া পরিচালনা করবে। তালিকা থেকে অযোগ্য প্রার্থীদের বাদ দেওয়া এবং যোগ্যদের যোগ করার জন্যই এই নতুন পরিকল্পনা করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কেন্দ্রীয় সরকার প্রতি মাসে দরিদ্রদের প্রতি ইউনিট পাঁচ কেজি করে রেশন দিয়ে থাকে। তবে জানা গিয়েছে শুধুমাত্র জীবিত লোকেরাই এই সুবিধা নিচ্ছেন না। অনেকেই আছেন যারা মারা গিয়েছেন কিন্তু এখনও তাদের রেশন কার্ডের নাম রয়ে গিয়েছে। জেলায় ১ হাজার ৬৩৩ জন মৃত ব্যক্তির নামে রেশন সংগ্রহ করা হচ্ছিল। সরকারি প্রকল্পের সুবিধা পেতে এখনো কাগজে-কলমে বেঁচে আছেন এতজন মানুষ। সেই কারণে তাদেরকে এবারে রেশন তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। তালিকায় এইসব ব্যক্তির নাম অন্তর্ভুক্তির কারণে, এখনো পর্যন্ত তালিকায় দরিদ্রদের নাম যোগ করা যায়নি। তবে এদের যদি তালিকা থেকে বের করা যায়, তাহলে খুব সহজেই গরীবদের অন্তর্ভুক্ত করা যাবে।

কেওয়াইসি করার কথা বলা হয়েছে

সন্ত কবিরনগরে গণবণ্টন ব্যবস্থায় এই মুহূর্তে ৮৬৬ টি দোকান চলছে, যার ভিত্তিতে ৩ লক্ষ ২০ হাজার ৪৪৬ জন রেশন গ্রহণ করছেন। এতজন কার্ডধারিদের প্রতি মাসে বিনামূল্য রেশনের সুবিধা দিয়ে থাকে উত্তর প্রদেশ সরকার। মানুষ বিনামূল্যে রেশনের জন্য রেশন কার্ড তৈরি করার চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে। সেই জন্য এইবারে, সরকারের তরফ থেকে কেওয়াইসি করা শুরু করা হয়েছে। এরপর থেকেই প্রকল্পে এসেছে নানারকম কেলেঙ্কারির কথা। ইতিমধ্যেই ১৬৩৩ জনের নাম সামনে এসেছে, যারা এতদিন পর্যন্ত অযোগ্য হলেও রেশন গ্রহণ করছিলেন। তবে এবারে এই অযোগ্যদের নাম প্রত্যাখ্যান করার কাজ শুরু করেছে উত্তর প্রদেশ সরকার।

কি বলছেন আধিকারিকরা?

উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সরকার একটি তালিকা পেয়েছে যাতে মৃত ব্যক্তিদের নাম রয়েছে। এই মুহূর্তে এই তালিকায় অন-সাইট ভেরিফিকেশন করা হচ্ছে, যাতে তাদের তালিকা থেকে নাম বাতিল করা যায়। অযোগ্যদের তালিকা থেকে এবারে খুব শীঘ্রই বের করার কাজ শুরু করা হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026