করোনা আতঙ্কে একে একে বন্ধ হচ্ছে দেশের সমস্ত সামাজিক উৎসব। দেশের প্রায় বেশিরভাগ বড়ো মন্দির, মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল পুরীর জগন্নাথ মন্দির ও বন্ধ করে দেওয়া হয়েছে। এবার বন্ধ করা হল ‘রাম কোট পরিক্রমা।’ প্রতিবছর রামনবমীতে এই উৎসব শুরু করা হয়। অযোধ্যার এই প্রাচীন উৎসব ও করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে বন্ধ করে দেওয়া হল।
এই উৎসবের উদ্যোক্তারা ভক্তদের বার বার করে বলেছেন যে এখন মন্দির দর্শন করতে না, সরযূ নদীতেও স্নান করতে তারা বারণ করেছেন। তারা আরো উল্লেখ করেছেন যে আগামী ২৪ মার্চ থেকে পরিক্রমা আরম্ভ হবার কথা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি বিচার করে তারা এই উৎসব বন্ধ করেছেন। তারা চান না যে এই উৎসবে এসে সংক্রমণ ছড়াক।
আরও পড়ুন : পুরীর ধ্বজায় আগুন, পুরোহিতদের মতে অমঙ্গলের চিহ্ন
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ধর্মীয় যেকোনো অনুষ্ঠান যেতে নিষেধ করেছেন। উত্তরপ্রদেশে এখনো পর্যন্ত ২৩ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে, তবে তার মধ্যে বেশ কয়েকজনের চিকিৎসার পর সুস্থ হবার খবর পাওয়া গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…