নিউজ

বাস্তবের হিরো! মাত্র ১ টাকায় অক্সিজেন সিলিন্ডার ভরে ভারতবাসীর পাশে দাঁড়াচ্ছেন এই উদ্যোগপতি

বাস্তব জীবনের হিরো হয়ত একেই বলে। দেশের অক্সিজেনের চাহিদা প্রচুর কিন্তু তা পূরণ করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশ এ বিশাল চাহিদার স্বল্প যোগানের ফলে শুরু হয়ে গিয়েছে অক্সিজেনের কালোবাজারি। বর্তমানে কোথাও কোথাও আছে অক্সিজেন সিলিন্ডারের দাম ছাড়িয়ে গিয়েছে ৩০,০০০ টাকা। এই পরিস্থিতিতে উদ্যোগ প্রতিদিন অনেকেই এগিয়ে আসছেন অক্সিজেন সরবরাহ করতে।

আর এই কাজে প্রথম ভারতের অন্যতম বড় উদ্যোগ প্রতি রতন টাটা। রতন টাটা বর্তমানে অক্সিজেন প্লান্ট তৈরি করার জন্য দেশবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ক্ষুদ্র উদ্যোগপতিরাও কিন্তু করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে ভারতবাসীকে সাহায্য করার জন্য এগিয়ে আসছেন। উত্তরপ্রদেশের হামিরপুর এর সুমেরপুর ইনডাসট্রিয়াল এরিয়াতে অবস্থিত রিমঝিম ইস্পাত ফ্যাক্টরির মালিক মনোজ গুপ্তা মাত্র ১ টাকার বিনিময় এক একটি অক্সিজেন সিলিন্ডার ভর্তি করে দিচ্ছেন। এই কাজের জন্য তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন বর্তমানে।

মনোজ গুপ্তা জানিয়েছেন, তার কারখানায় প্রত্যেকদিন ১০০০ করে অক্সিজেন সিলিন্ডার রিফিল হচ্ছে। প্রত্যেকটি সিলিন্ডার এর জন্য ১ টাকা করে চার্জ করছেন তিনি। তবে একটি শর্ত রয়েছে, শুধুমাত্র করোনা ভাইরাস পজিটিভ রোগীদের জন্য এ ব্যবস্থা চালু করেছেন মনোজ গুপ্তা। করোনা পজিটিভ রিপোর্ট এবং তার সাথে যে ডাক্তারের অধীনে চিকিৎসা চলছে তার প্রেসক্রিপশন দেখাতে হচ্ছে। তার সঙ্গে লাগছে আধার কার্ড। মনোজ গুপ্ত বলছেন, বর্তমানে কালোবাজারি ছেয়ে গেছে ভারতে। এই কারণেই তার এই এত কড়াকড়ি করা।

John Fabian

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026