নিউজ

টিকাকরণ চলছে সুষ্ঠুভাবে, কিন্তু নবম দিনে এক ধাক্কায় টিকাকরণের হার কমলেও ১০ শতাংশ

কলকাতা: দেখতে দেখতে করোনা টিকাকরণ (Corona Vaccination) এক সপ্তাহ পার করে দিয়েছে। গতকাল, বৃহস্পতিবার (Thursdsy) ছিল টিকাকরণের নবম দিন। সবদিক থেকে দেখলে সুষ্ঠুভাবেই অন্যান্য দিনের মতো এদিনও টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু এক ধাক্কায় গতকাল টিকাকরণের হার ১০ শতাংশ কমে গিয়েছে। যেই হারটা ছিল বুধবার (Wednesday) ৮০ শতাংশ, ২৪ ঘণ্টার মধ্যে এক ধাক্কায় সেটা ১০ শতাংশ কমে বৃহস্পতিবার দাঁড়িয়েছে ৭০ শতাংশ। কেন এমন হল? বিশদে কারণ খুঁজছেন স্বাস্থ্যকর্তারা। যোদিও স্বাস্থ্যভবনের তরফ থেকে দাবি করা হয়েছে যে, পরিসংখ্যান ছিল সন্তোষজনক।

এর পাশাপাশি স্বাস্থ্যভবন এদিন দাবি করেছে যে, টিকাকরণের পর পার্শ্বপ্রতিক্রিয়ার সংখ্যাও কম হয়েছে। আটজন পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ জানালেও শেষমেশ মাত্র একজনকেই মৃদু পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য পর্যবেক্ষণ করা হবে বলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই স্বাস্থ্যকর্মী উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে খবর পাওয়া গিয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, গতকাল অর্থাৎ টিকাকরণের নবম দিনে নথিভূক্ত ছিল ৪২ হাজার নাম। যদিও টিকা নিতে হাজির হন ১৯ হাজার ১৭৭ জন। যেখানে নথিভূক্ত ব্যক্তির সংখ্যা ৪২ হাজার, সেখানে টিকা নেওয়ার সংখ্যাটা এত কম কী করে হল, তা পর্যালোচনা করছেন স্বাস্থ্যকর্তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026