বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি বিশাখা আবারো নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে যে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সম্প্রতি বিশাখা নিজের যে নাচের ভিডিওটির সূত্র ধরে নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় রয়েছেন সেটি ১ দিন আগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে নিজেই শেয়ার করে নিয়েছেন তিনি। বর্তমানে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং গান ‘ছেলে তোর প্রেমে পড়ার কারণ’এর তালেই খোলা আকাশের নীচে প্রকৃতির মাঝে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে বিশাখাকে। এই নাচের ভিডিওটি বানানোর সময় নীল রঙের সিল্কের শাড়িতে দেখা মিলেছে তার। ভিডিওতে খোলা চুলে, মানানসই সাজেই দেখা গিয়েছে তাকে। একদিনের মধ্যেই বিশাখার এই নাচের ভিডিওটি পৌঁছে গিয়েছে পঞ্চাশ হাজারের কাছাকাছি নেটজনতার কাছে। তিনি যে একজন দক্ষ নৃত্যশিল্পী, তা আর আলাদাভাবে বলার অপেক্ষায় রাখছে না। উল্লেখ্য, এই গানটি লিখেছেন এমডি আক্রম হোসাইন। সুর দিয়েছেন সজীব। গানটি শোনে গিয়েছে সুমি সাবনামের কন্ঠে।
দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। সমুদ্রে স্নান করতে নেমে…
পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা ও নিয়োগ পরিস্থিতি নিয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্যের…
ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী Reliance Industries আবারও ব্যবসা জগতে নতুন ইতিহাস গড়েছে। মুকেশ আম্বানির নেতৃত্বে…
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ফের জোর চর্চায় অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। বেতন কাঠামো,…
স্মার্টফোন বাজারে আবারও বড় চমক আনল Realme। সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন Realme 16T 5G,…
কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…