বিনোদন

Vamika: এক্কেবারে বাবার মুখ বসানো, বিরাট-অনুষ্কার সন্তানের প্রথম ছবি ভাইরাল

গত বছরেই মা হয়েছেন বলিউড তারকা অনুষ্কা শর্মা। বিরাট কোহলি এবং তার কোল আলো করে এসেছে ছোট্ট ভামিকা। তবে, তার জন্মের পরেই বিরাট এবং অনুষ্কা জানিয়ে দিয়েছিলেন, তারা প্রাইভেসি নিয়ে অত্যন্ত চিন্তিত। তাই যতক্ষণ না পর্যন্ত তারা নিজে নিজের ছোট্ট মেয়ের ছবি প্রকাশ্যে আনছেন ততদিন পর্যন্ত যেন তাদের প্রাইভেসি দেওয়া হয়। তবে, এক বছর মেয়ে কোন ছবি প্রকাশে না আসলেও, এবারে ভারত এবং সাউথ আফ্রিকার ম্যাচ চলাকালীন সময়ে স্পোর্টস চ্যানেলের দৌলতে প্রকাশ্যে এল বিরাট-অনুশকার কন্যা সন্তানের মুখ।

প্রায় এক বছর নিজের মেয়ের কোন ছবি প্রকাশ্যে আনতে দেননি বিরাট এবং অনুষ্কা। তারা দুজনেই চেয়েছিলেন, যেনো তাদের সন্তানের মুখ পরে তারা নিজেরাই প্রকাশ্যে আনেন। কিন্তু তেমনটা আর হলো কই। সম্প্রতি এক স্পোর্টস চ্যানেলের সম্প্রচারের সময় স্ক্রীনে ধরা পড়লো মেয়ে ভামিকাকে নিয়ে দাড়িয়ে আছেন মা অনুষ্কা। এই বিষয়টি যদিও ছবি না, এটি একটি ভিডিও ফুটেজ, কারণ সেই সময়ে বিরাট কোহলি নিজের অর্ধশতরান পূরণ করেছিলেন এবং নিজের স্টাইলে সেলিব্রেশন করছিলেন। সেই সেলিব্রেশন মেয়েকে দেখাতে গিয়ে হলো বিপত্তি।

কেপ টাউনে এদিন ভারত এবং দক্ষিণ আফ্রিকার তৃতীয় একদিবসীয় ম্যাচ চলছিল। সেই ম্যাচ দেখতেই কেপ টাউনে হাজির হন অনুষ্কা শর্মা। তার সঙ্গে ছিল তার মেয়ে ভামিকা। গ্যালারি থেকে বাবা বিরাট কোহলির খেলা দেখার সময় ভামিকা অত্যন্ত আপ্লুত। তাকে এদিন একটি পিঙ্ক রঙের ফ্রক পরা অবস্থায় আমরা দেখতে পেলাম।

ইন্টারনেট দুনিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই হয়ে গিয়েছে ভাইরাল। তবে দুরকম মতামত আসছে উঠে। একপক্ষ বলেছেন, বিরাট এবং অনুষ্কা প্রথম থেকেই নিজেদের মেয়েকে নিয়ে প্রাইভেসি চেয়েছিলেন, তাহলে এরকম ভাবে তার ছবি প্রকাশ্যে আনার কি মানে। আবার আরেক পক্ষ কিন্তু এই ছবি দেখে অত্যন্ত খুশি। যদিও বিরাট এবং অনুষ্কা এই বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করতে নারাজ। তবে যাই হোক, ভামিকার প্রথম লুক দেখে নেটিজেন সমাজ বিরাট খুশি। আফটার অল, বিরাট এবং অনুষ্কার সন্তান বলে কথা! সেলিব্রিটি তো বটেই নাকি!

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026