নিউজ

Vande Bharat: বাংলা পাবে আরও ৩ টি বন্দে ভারত এক্সপ্রেস, কোন কোন রুটে চলবে?

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। বাংলাও পেয়েছে বেশ কয়েকটি সুপার স্পেশাল বন্দে ভারত। তবে এবার যেন বাংলার ভাগ্য খুলে গেল। জানা গিয়েছে, আরও ৩ টি সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা।

বর্তমানে বাংলার বুকে চলছে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এছাড়া সম্প্রতি চলতি মাসেই নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে পারে। তারইমধ্যে এল আরও বড় সুখবর। শীঘ্রই আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। এছাড়া একটি বন্দে ভারত চালুর জন্য কাজ জোরকদমে শুরু হয়ে গেছে। এই বাংলা কোন ৩ রুটে নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে? জানুন বিস্তারিত প্রতিবেদনের শেষ অংশে।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানান, ভারতীয় রেলের ‘মিশন রাফতার’-র আওতায় পশ্চিমবঙ্গ থেকে আরও কয়েকটি সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে। শীঘ্রই পশ্চিমবঙ্গ কমপক্ষে আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে। সেগুলি হাওড়া-পুরী, হাওড়া-রাঁচি এবং হাওড়া-বারাণসী রুটে চালানো হবে। প্রসঙ্গত উল্লেখ্য, হাওড়া রাঁচি বন্দে ভারত শালিমার থেকেও ছাড়তে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026