সাধারণত ভারতীয় রেলের এক্সপ্রেস ট্রেনের রং লাল, নীল ও মেরুন রঙের হয়। তবে, বন্দে ভারত এক্সপ্রেস এক্ষেত্রে কিছুটা হলেও আলাদা রকমের। এই ট্রেনটির রং সাদা ও নীল। সবদিক থেকেই যেহেতু এই ট্রেন একটু আলাদা, তার রঙের দিক থেকেও আলাদাই। কিন্তু, ভারতের এই ফ্ল্যাগশিপ ট্রেনের রং কেনো এতটা আলাদা জানেন কি? এর পিছনেও একটি বড়ো কারণ রয়েছে লুকিয়ে।
২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি এই ট্রেনটি সর্বপ্রথম দেখা গিয়েছিল। অন্যান্য ট্রেনের থেকে এই ট্রেনের গতি অনেকটাই বেশি এবং এই ট্রেনে আপনি অনেক অত্যাধুনিক কিছু ফিচার পাবেন। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এই ট্রেন তৈরি করা হয়েছে। এই ট্রেনের ডিজাইন অনেকটাই আলাদা ধরনের। ICF এর একজন ইঞ্জিনিয়ার জানিয়েছেন, এর আগে ক্রিম, লাল ও কালো রঙের মাধ্যমে এই ট্রেনের ডিজাইন তৈরির পরিকল্পনা করা হয়েছিল। তবে, শেষে এই সাদা রং ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ এর আগে রেলে কখনোই সাদা রঙের কোনো ট্রেন নেই।
সেই ইঞ্জিনিয়ার আরো জানিয়েছেন, রেল কর্তৃপক্ষ এই ট্রেনটিকে বেশ আধুনিক ও বিলাসবহুল গাড়ির মত লুক দেয়ার চেষ্টা করেছিল। সেই কারণেই এই সাদা ও নীল রঙের ব্যবহার হয়েছিল। এছাড়া, বুলেট ট্রেনের রং অনেকটা এরকমই। সেই কারণেও এই ট্রেনের রং এরকম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…