দেশ

Vande Bharat Express: মাত্র ৩০ টাকায় চড়তে পারবেন বন্দে ভারত এক্সপ্রেসে, নতুন স্কিম নিয়ে এল ভারত সরকার

বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং এশিয়ার সবথেকে বড় রেলওয়ে নেটওয়ার্ক এই মুহূর্তে রয়েছে ভারতের কাছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে করে যাতায়াত করে থাকেন বিভিন্ন জায়গায়। যাত্রী পরিষেবা উন্নত করতে প্রতিদিন নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে ভারতীয় রেলওয়ে। এখন শুধুমাত্র ভারতের অন্যান্য রাজ্য নয় পশ্চিমবঙ্গ থেকেও প্রচুর বন্দে ভারত ট্রেন চালানো হচ্ছে। অনেকেই ইতিমধ্যেই বন্দে ভারত ট্রেনে চড়েছেন আবার কেউ কেউ এমন রয়েছেন যারা এই ট্রেনে চড়ার প্ল্যানিং করতে শুরু করেছেন। আপনিও যদি এই দলে পড়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুণ খবর। এবারে কিন্তু বাসের মতো ভাড়াতে আপনি বন্দে ভারত ট্রেনের মত একটা প্রিমিয়াম ট্রেনে সফর করতে পারবেন।

সম্প্রতি ভারতীয় রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে কেরালাতে দশটি নতুন বন্দে ভারত ট্রেন চালানো হবে। এছাড়াও আগামী বছর থেকে চালু হতে পারে বন্দে ভারত স্লিপার ট্রেন। ডিসেম্বর বা নতুন বছর থেকে এই নতুন ট্রেন চালু হবে বলে জানা যাচ্ছে যেখানে যাত্রীরা এই দূরপাল্লার ট্রেন করে যাত্রা করতে পারবেন এবং আরামদায়ক সিটে শুয়ে যাত্রা করতে পারবেন। পাশাপাশি পাওয়া যাবে সমস্ত ধরনের আধুনিক সুবিধা।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে এই নতুন এক্সপ্রেস ট্রেনের ন্যূনতম ভাড়ার ধার্য করা হয়েছে ৩০ টাকা। অর্থাৎ আপনি ৩০ টাকা দিয়ে বন্দে ভারত ট্রেনের সফর করতে পারবেন। এছাড়াও মাসিক টিকিটের অফার আনা হয়েছে যেখানে যাত্রীরা এক টিকিটে ২০ বার পর্যন্ত যাত্রা করতে পারবেন। মাধুরী টিকিটের ক্ষেত্রে দাম অনেকটা কম হলেও সুবিধা একই রকম। যদি আপনি গুজরাটের ভুজ থেকে আমেদাবাদ যেতে চান তাহলে আপনার টিকিটের ভাড়া মাত্র ৪৩০ টাকা হবে। তবে এর সঙ্গে জিএসটি আপনাকে দিতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026