হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সময়ের কিছু রদবদল করল ভারতীয় রেলওয়ে। তবে এই সময় রদবদল শুধুমাত্র বারসই স্টেশনের ক্ষেত্রে করা হয়েছে বলে জানা যাচ্ছে পূর্ব রেল সূত্রে। আপ এবং ডাউন দুই ক্ষেত্রে এই বারসই স্টেশনে সময়সূচি খানিকটা বদলানো হয়েছে। ভারতীয় রেলওয়ে জানিয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে নতুন সময়সূচী কার্যকর হবে আপ এবং ডাউন বন্দে ভারতে এক্সপ্রেসের জন্য। হাওড়া স্টেশন থেকে ২২৩০১ আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৫:৫৫ মিনিটে ছাড়ে। ট্রেনটি যাওয়া এবং আসার পথে বোলপুর, মালদা টাউন এবং বারসই ষ্টেশনে থামে।
বর্তমানে সময়সূচী অনুযায়ী হাওড়া থেকে সকাল ৫:৫৫ মিনিটে ছেড়ে এই ট্রেনটি বারসই স্টেশনে পৌঁছায় সকাল ১১:৫০-এ। কিন্তু রেলওয়ে জানিয়েছে, নতুন সময়সূচী অনুযায়ী আপ বন্দে ভারত এক্সপ্রেস এবার থেকে বারসই স্টেশনে পৌঁছবে ১১ টা ৩৮ মিনিটে। সেখানে দুই মিনিট দাঁড়িয়ে থাকার পর তারপর আবার রওনা দেবে নিজের গন্তব্যের দিকে।
অপরদিকে বর্তমান সময়সূচী অনুযায়ী ২২৩০২ ডাউন নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত নিউ জলপাইগুড়ি ছেড়ে বারসই স্টেশনে এসে পৌঁছায় ৪:৪৪ মিনিটে। তবে আগামী ১০ এপ্রিল থেকে এই ট্রেন পৌঁছবে ১১ মিনিট আগে অর্থাৎ ৪:৩৩ মিনিটে। হাওড়ার দিকে ফেরার সময় এই ট্রেনটি দু মিনিট দাঁড়াবে। তবে বাকি স্টেশনের ক্ষেত্রে সময় অপরিবর্তিত রয়েছে। প্রসঙ্গত, গত বছরের ৩০ ডিসেম্বর হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ট্রেনটি সকাল ৫:৫৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে দুপুরে ১:২৫ মিনিটে নিউ জলপাইগুড়িতে পৌঁছায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…