নিউজ

Vande Bharat express: মে মাসেই চালু হতে পারে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস, জানুন বিস্তারিত

ফের নিউ জলপাইগুড়ি এবং গুয়াহাটির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচলের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। বাংলা এবং অসম, কোথায় বা কবে প্রধানমন্ত্রী পা রাখবেন তা এখনো পর্যন্ত অনিশ্চিত থাকলেও, মে মাসের প্রথম ১০ দিনের মধ্যেই আরো একটি সেমি হাই স্পিড ট্রেন চালু হতে চলেছে বলে রেলসুত্রের খবর মিলেছে। মঙ্গলবার নতুন বন্দে ভারতের রেক চেন্নাই থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। ফলে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন রেলপথ চালু হবে বলে মনে করছেন অনেকে।

অতিসত্বর ১৬ কোচের একটি রেক চলে আসবে বলে রেল কর্তারা জানাচ্ছেন। সমস্ত প্রস্তুতি নেওয়ার পরেও মূলত রেকের অভাবে গত ১৪ এপ্রিল এনজেপি এবং গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা সম্ভব হয়নি। উত্তর-পূর্ব সীমান্ত রেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে পাঁচটি পুরনো প্রকল্প জাতির উদ্দেশ্য উৎসর্গ করেছিল। সেই সূত্রে এবার হয়তো আরও একটি রেলপথ চালু করা হবে এই রুটে। মঙ্গলবার উত্তর-পূর্ব রেলের একজন আধিকারিক বলেছেন, ‘রেক যখন পাওয়া যাচ্ছে তখন ট্রেন চালানোর ক্ষেত্রে আর কোনো রকম সমস্যা নেই। তবে কবে থেকে এই ট্রেন চলবে তার সময়সূচী এবং ভাড়া রেলবোর্ড নিজেরা নির্ধারণ করবে।’

প্রধানমন্ত্রীর সময় পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। গুয়াহাটি এবং নিউ জলপাইগুড়ির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচলের ক্ষেত্রে রেলবোর্ডের প্রাথমিক সবুজ সংকেত ইতিমধ্যে রয়েছে। সোমবার রেলমন্ত্রকের তরফ থেকে বন্দে ভারতের দুটি রেক দেওয়ার জন্য চেন্নাইয়ে একটি চিঠি গিয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতে চেন্নাই থেকে একটি রেক নিউ জলপাইগুড়ির দিকে রওনা দিয়েছে ইতিমধ্যেই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই নতুন রেলপথ যুক্ত হবে বন্দে ভারতের তালিকায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026