নিউজ

Vande bharat express: বন্দে ভারতের চাকা যোগাবে বঙ্গ, বরাত পেল নতুন বাঙালি কোম্পানি

অদূর ভবিষ্যতে আর চীন অথবা ইউক্রেনের মতো দেশ থেকে রেলের চাকা আমদানি করতে হবে না ভারতকে। পশ্চিমবঙ্গেই তৈরি হয়ে যাবে রেলের চাকা। বাংলার একটি সংস্থা ইতিমধ্যেই রেলের চাকার দেশীয় নির্মাতা হয়ে উঠেছে। বন্দে ভারত এক্সপ্রেস এর মত আধুনিক প্রযুক্তির ট্রেন ছাড়াও যেকোনো রেল ইঞ্জিন LHB পৌঁছে ব্যবহারের জন্য যে পেটা লোহার উন্নত মানের চাকা প্রয়োজন হয়, তা এবার সরবরাহ করবে রামকৃষ্ণ ফর্জিং সংস্থা।

রাশিয়া সঙ্গে ইউপিনের যুদ্ধ বেধে যাওয়ার কারণে ইউক্রেনে তৈরি রেলের চাকা যথা সময় ভারতে আসছিল না। গত বছর পরিস্থিতি এমনই দাঁড়িয়ে ছিল, প্রায় থমকে যেতে বসেছিল দ্বিতীয় প্রজন্মের বন্দে ভারত এক্সপ্রেস তৈরির কাজ। রোমানিয়া থেকে ১২৮ জোড়া চাকা উড়িয়ে আনা হলেও ইউক্রেন থেকে চাকা আর আমদানি করা সম্ভব হয়নি। পরে চিনা সংস্থার তৈরি চাকা ব্যবহার করে পরিস্থিতি কোনভাবে সামাল দেওয়া হয়। এতদিনে দেশে শুধুমাত্র দুর্গাপুর সেলের কারখানায় পেটা লোহার চাকা তৈরি হতো। তবে যতটা চাহিদা রয়েছে সেই তুলনায় চাকার পরিমাণ অনেকটাই কম। সেই কারণে ভারতকে বিদেশের উপরে ভরসা করতে হতো। তবে এবারে দেশের বন্দে ভারতের মতো আধুনিক ট্রেন, রেল ইঞ্জিন এবং বিভিন্ন কোচে ব্যবহার্য উন্নত মানের পেটা লোহার চাকা তৈরি করতে রেলের বরাত পেয়েছে রামকৃষ্ণ ফোর্জিং সংস্থা।

বেশিরভাগ ক্ষেত্রেই উন্নত মানের চাকার জন্য ইউরোপের বিভিন্ন দেশের উপরে নির্ভর করতে হতো ভারতকে। তাই ইউরোপের বিভিন্ন দেশ থেকে পেটা লোহার চাকা আমদানি করতে হতো। কিন্তু রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পর সেই চাকার যোগান সাংঘাতিকভাবে ধাক্কা খেয়ে যায়। চলতি আর্থিক বছরে ৫২০ কোটি টাকা খরচ করে চীন এবং রাশিয়া থেকে ৮০ হাজার চাকা আমদানি করেছে ভারত। রেল সূত্রে খবর, দুর্গাপুরের কারখানায় চল্লিশ হাজার চাকা তৈরি হয়। কিন্তু ওই সংখ্যক চাকা দিয়ে সব বন্দে ভারত এক্সপ্রেস এবং কলকাতা মেট্রোর চাহিদা মেটানো সম্ভব নয়। এই কারণে, একটি নতুন সংস্থাকে বরাত দিয়েছে ভারতীয় রেলওয়ে। এই নতুন সংস্থাটি বছরে ৮০ হাজার করে ২০ বছর ধরে চাকা তৈরি করবে। বরাত পাওয়া সংস্থাকে প্রযুক্তিগত শর্ত মেনে নিজস্ব কারখানা থেকে এই চাকা তৈরি করতে হবে। এই টাকার উৎপাদন হবে সেখানেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026