Today Trending News

Indian Railways: আসানসোল থেকে পুরী পর্যন্ত দৌড়াবে বন্দে ভারত এক্সপ্রেস? জেনে নিন খবরের সত্যতা

অনেক রাজ্যের মত পশ্চিমবঙ্গেও চলছে বন্দে ভারত এক্সপ্রেসের ঝড়। ইতিমধ্যে কয়েকটি রুটে যাত্রীদের পরিষেবা দিচ্ছে এই সেমি বুলেট ট্রেন। তবে বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই আরও একটি বন্ধে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। আর এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে ট্রেনটির সম্ভাব্য রুট নিয়ে জল্পনা শুরু হয়েছে মিডিয়া পাড়ায়।

বর্তমানে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে সেটি আসানসোল থেকে বাঙালির অন্যতম সেরা প্রাণকেন্দ্র পুরী পর্যন্ত চালানো হবে। আজ্ঞে হ্যাঁ, এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন মিডিয়ার তথ্যে। আপনি জানলে অবাক হবেন, নতুন বন্দে ভারত এক্সপ্রেসের রুড নিয়েও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম পোস্ট শেয়ার করা হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে, যাত্রাপথে এই ট্রেনটি আসানসোল এবং পুরী ছাড়াও আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বালেশ্বর, কটক, ভুবনেশ্বরে স্টপেজ দেবে।

এছাড়া সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একাধিক পোস্টে দাবি করা হচ্ছে, ট্রেনটি সকাল ৬:১৫ মিনিটে আসানসোল থেকে ছাড়বে এবং পুরী পৌঁছবে দুপুর ১টায়। ফেরার পথে ২:৪০ মিনিটে পুরী থেকে ছাড়বে এবং আসানসোল এসে পৌঁছবে রাত ১০:৩৫ মিনিটে। এমনকি, আসানসোল-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের টাইম টেবিলের ছবিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

তবে সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়ানো এই সমস্ত তথ্য আদৌ সত্যি কি? বিষয়টি জানতে আসানসোল রেল ডিভিশনে যোগাযোগ করা হলে সেখান থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে এই ধরনের কোন পরিকল্পনা নেই ভারতীয় রেলের। সোশ্যাল মিডিয়ায় যে তথ্য ঘুরে বেড়াচ্ছে, সেটি সম্পূর্ণ কাল্পনিক।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026