নিউজ

Vande Bharat Express: বন্দে ভারতে নেই কোন ইঞ্জিন, তাহলে কিভাবে চলে এই ট্রেন? জেনে নিন আসল রহস্য

দেশে একের পর এক নতুন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হতে শুরু করেছে এবং এই সেমি হাই স্পিড ট্রেন যাত্রীদের বেশ পছন্দ হচ্ছে। অতি সহজে কম সময়ের মধ্যে এক শহর থেকে অন্য শহরে চলে যেতে পারেন যাত্রীরা এবং পরিষেবা নিয়ে বেশ স্বচ্ছন্দ অনেকে। প্রথমদিকে কিছু ঘটনা ঘটলেও এখন বন্দে ভারত এক্সপ্রেস সকলের বেশ পছন্দ হচ্ছে। কিন্তু এই এক্সপ্রেস ট্রেন নিয়ে এমন বেশ কিছু কথা রয়েছে যা জানলে আপনিও হয়তো চমকে যাবেন। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে তৈরি এই বান্দে ভারত এক্সপ্রেস এর প্রাথমিক নাম ছিল T-18। আসলে এই ট্রেন মাত্র ১৮ মাসে তৈরি করা হয়েছিল।

এই এক্সপ্রেসের সম্পূর্ণ স্বয়ংক্রিয় দরজা এবং এসি কোচ রয়েছে। এই ট্রেনে ১৬টি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত চেয়ার কার কোচ রয়েছে। ইকোনমি এবং এক্সিকিউটিভ ক্লাসে বিকল্প থাকছে। তবে এক্সিকিউটিভ ক্লাসের মূল বিশেষত্ব হলো রিভলভিং চেয়ার। এই ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসে একটি রিভলভিং চেয়ার আছে যা কিন্তু ১৮০° পর্যন্ত ঘুরে যেতে পারে। এই ট্রেনের গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত। যদিও এখন ঘন্টায় ১৩০ কিলোমিটার গতি বেগে এই ট্রেন চালানো হয়ে থাকে।

তবে মজার বিষয়টি জানলে অবাক হবেন যে এই ট্রেনে কিন্তু কোন ইঞ্জিন নেই। এখনো পর্যন্ত ভারতীয় প্রত্যেকটি ট্রেনে একটি পৃথক ইঞ্জিন কোচ থাকে। কিন্তু এই ট্রেনে বুলেট বা মেট্রো ট্রেনের মত ইন্টিগ্রেটেড ইঞ্জিন বা একীকৃত ইঞ্জিন রয়েছে। এটি কোচের সঙ্গে লাগিয়ে দেওয়া থাকে। লোকোমোটিভ ছাড়া ইঞ্জিনবিহীন বৈদ্যুতিক ট্রেন চালানোর জন্য যে সিস্টেম প্রয়োজন হয়, তা বন্দে ভারত এক্সপ্রেসের বগিতে রয়েছে। তবে এটি চালানোর জন্য ট্রেনে সবসময় দুই বা তার বেশি লোকো পাইলট উপস্থিত থাকেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026