নিউজ

Vande Bharat Express: এবার মাত্র ৬ ঘন্টাতেই পৌঁছে যাবেন পুরী, বাংলা পেতে চলেছে আরও একটি বন্দে ভারত

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। আর ভারতের রেল ব্যবস্থায় এক যুগান্তকারী নজির বন্দে ভারত এক্সপ্রেস। প্রযুক্তিগত দিক থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ, সবদিক থেকেই বিশ্বের আধুনিক ট্রেন গুলিকে প্রতিযোগিতায় ফেলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্টের অন্তর্গত হিসাবে এই কাজ চলছে গোটা দেশজুড়ে।

দেশে বন্দে ভারত নেটওয়ার্ক প্রসারিত করতে, রেলওয়ে শীঘ্রই ভারতে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করবে। কিছুদিন আগেই চালু হয়েছে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। তার সাফল্যের কথা মাথায় রেখে আবারো বাংলা আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে। ভারতীয় রেলওয়ের পূর্ব সেক্টরে এই বন্দে ভারত এক্সপ্রেস চলবে। কেন্দ্রীয় রেল মন্ত্রক সূত্রে খবর, হাওড়া থেকে পুরী অব্দি চলাচল করবে এই এসি চেয়ার কার বন্দে ভারত এক্সপ্রেস। আসলে প্রতি বছর বাংলা থেকে অজস্র মানুষ পুরী এবং উড়িষ্যা ভুবনেশ্বরের দিকে ভ্রমন করতে যান।

হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস হবে বন্দে ভারতের নবম সংস্করণ হতে চলেছে। এই ট্রেনটি খুব নির্দিষ্ট সংখ্যক স্টেশনে দাঁড়াবে। এছাড়া রেলওয়ে সূত্রে খবর যে এই হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে মাত্র ৫-৬ ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে পুরীতে। প্রসঙ্গত উল্লেখ্য, রেলওয়ে শীঘ্রই ভারতে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করবে। মোট ৪৭৮ টি বন্দে ভারত ট্রেনের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে ৭৮ টির কাজ চলছে। এই মাসে পরবর্তী ২০০ টির দরপত্র চূড়ান্ত করা হবে। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লা থেকে ঘোষণা করেছিলেন যে ভারতে খুব শীঘ্রই চালু হবে ৭৫ টি বন্দে ভারত। তাই এখন শুধুমাত্র ৭৮ টি চেয়ার কার মডেলে জোরশোরে কাজ চলছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026