ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। আর ভারতের রেল ব্যবস্থায় এক যুগান্তকারী নজির বন্দে ভারত এক্সপ্রেস। প্রযুক্তিগত দিক থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ, সবদিক থেকেই বিশ্বের আধুনিক ট্রেন গুলিকে প্রতিযোগিতায় ফেলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্টের অন্তর্গত হিসাবে এই কাজ চলছে গোটা দেশজুড়ে।
দেশে বন্দে ভারত নেটওয়ার্ক প্রসারিত করতে, রেলওয়ে শীঘ্রই ভারতে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করবে। মোট ৪৭৮ টি বন্দে ভারত ট্রেনের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে ৭৮ টির কাজ চলছে। এই মাসে পরবর্তী ২০০ টির দরপত্র চূড়ান্ত করা হবে। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লা থেকে ঘোষণা করেছিলেন যে ভারতে খুব শীঘ্রই চালু হবে ৭৫ টি বন্দে ভারত। তাই এখন শুধুমাত্র ৭৮ টি চেয়ার কার মডেলে জোরশোরে কাজ চলছে। ইতিমধ্যেই গোটা দেশজুড়ে ৮ টি বন্দে ভারত রুট চালু হয়েছে।
পরবর্তী ২০০ টি বন্দে ভারত ট্রেনের দরপত্র প্রক্রিয়া এই মাসে চূড়ান্ত করা হবে৷ দুটি সর্বনিম্ন দর দরপত্র প্রদান করা হবে। এই দুটির মধ্যে, সর্বনিম্ন দরদাতা সংস্থাটি ১২০ টি বন্দে ভারত ট্রেন তৈরি করবে। দ্বিতীয় সর্বনিম্ন ৮০ টি বন্দে ভারত ট্রেন তৈরি করবে। এই ২০০ টি বন্দে ভারত ট্রেন হবে স্লিপার ক্লাস। রেল মন্ত্রক বলেছেন যে স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেনগুলি দীর্ঘ দূরত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে ভ্রমণকে আরও আরামদায়ক করতে। ২৭৮ টি চেয়ার কার ট্রেন মডেল স্টেইনলেস স্টিলের তৈরি এবং সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে চলবে৷ যেখানে, পরবর্তী ২০০ টি ট্রেন অ্যালুমিনিয়ামের তৈরি এবং হালকা হবে। এই ট্রেনগুলি ২০০ কিলোমিটার গতিবেগ কভার করবে। এগুলি স্লিপার ক্লাস ট্রেন হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…