নিউজ

Vande Bharat Metro: জুলাই থেকেই ছুটবে ‘মেড ইন ইন্ডিয়া’ বন্দে ভারত মেট্রো, তার আগেই ভাইরাল নতুন ট্রেনের ঝলক

বন্দে ভারত ট্রেন (Vande Bharat Train) ইতিমধ্যেই দেশবাসীর মনে বিশেষ জায়গা করে নিয়েছে। আধুনিক সমস্ত ফিচার্স এবং অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বন্দে ভারত ট্রেনের জয়জয়কার চলছে প্রতিটি রাজ্যেই। আর এবার বন্দে ভারত ট্রেন এবং অমৃত ভারতের পর আসতে চলেছে বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro)। খুব শীঘ্রই দেশবাসী উপহার পেতে চলেছে নতুন বন্দে ভারত মেট্রো। পরিষেবা শুরুর আগে ট্রায়ালের তোড়জোড় করছে রেল কর্তৃপক্ষ। তার আগেই মঙ্গলবার প্রকাশ্যে এল বন্দে ভারত মেট্রোর প্রথম লুক।

সম্পূর্ণ ভারতে তৈরি বন্দে ভারত মেট্রো। দেশের নিজস্ব সম্পদ এই মেট্রো তৈরি হচ্ছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। সম্প্রতি ফ্যাক্টরির মধ্যে এই নতুন বন্দে ভারত মেট্রোর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। মেট্রো ট্রেনের রঙ রাখা হয়েছে গেরুয়া এবং কালো। এই ট্রেনে থাকছে অত্যাধুনিক সমস্ত প্রযুক্তি যা যাত্রীদের মেট্রো সফরকে আরামদায়ক বানানোর জন্যই ব্যবহার করা হয়েছে। জানা যাচ্ছে, এসি কোচের পাশাপাশি এই মেট্রোতে থাকছে স্বয়ংক্রিয় দরজা এবং আপদকালীন অ্যালার্ম সিস্টেম।

২০০ কিমি দূরত্ব পাড়ি দিতে সক্ষম এই বন্দে ভারত মেট্রোর গতি আপাতত রাখা হচ্ছে ঘন্টায় ১৬০ কিমি। দুটি শহরের মধ্যে সংযোগকারী রুটে চালানো হবে বন্দে ভারত মেট্রো। রিপোর্ট অনুযায়ী, বন্দে ভারত মেট্রো তৈরিতে ব্যবহৃত হয়েছে একেবারে আধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে যেমন দ্রুত গতি তুলতে পারবে ট্রেন, তেমনি দ্রুত গতি কমিয়েও ফেলতে পারবে। এর ফলে কম সময়ে বেশি সংখ্যক স্টেশনে দাঁড়াতে পারবে মেট্রো। খবর অনুযায়ী, বন্দে ভারত মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত একজন আধিকারিক জানিয়েছেন, বন্দে ভারত মেট্রো ট্রেনে আপাতত ১২ টি কোচ রাখা হচ্ছে। সর্বোচ্চ ১৬টি কোচ রাখা যাবে এই ট্রেনে। সংশ্লিষ্ট রুট এবং শহরের চাহিদার উপরে ভিত্তি করে বাড়ানো হতে পারে কোচ সংখ্যা।

জানা যাচ্ছে, বন্দে ভারত মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত এক আধিকারিকের মতে, আগামী জুলাই মাস থেকেই বন্দে ভারত মেট্রো ট্রেনের ট্রায়াল রানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে রেলের তরফে। ওই আধিকারিক আরো জানিয়েছেন, ট্রায়াল রানের পরেই দ্রুত যাত্রী পরিষেবা শুরুর পরিকল্পনাও করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026