টেক বার্তা

অবশেষে উৎপাদন শুরু হল বন্দে ভারত ‘স্লিপার ক্লাস’ ট্রেনের, এই দিন থেকে ছুটবে নতুন প্রজন্মের রেল

পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে যোগাযোগ ব্যবস্থার মধ্যে ভারতের অবস্থান এই মুহূর্তে তৃতীয়। লোকাল এবং এক্সপ্রেস ট্রেন মিলিয়ে এই মুহূর্তে ভারতে প্রতিদিন প্রায় ১৬,০০০ ট্রেন অপারেট করে রেলওয়ে অফ ইন্ডিয়া। এই বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে প্রায় ৩ কোটি মানুষ প্রতিদিন নিজেদের গন্তব্যে পৌঁছান। শুধু তাই নয়, প্রতিদিন প্রায় ১,০০০ মালগাড়ি অপারেট করা হয় রেলওয়ে অফ ইন্ডিয়ার দ্বারা। আর এই বিশাল কর্মযজ্ঞ নিয়ন্ত্রিত হয় প্রায় ১২ লাখ কর্মচারীর দ্বারা।

ইতিপূর্বে ভারতীয় রেলের ইতিহাসে সবচেয়ে দ্রুতগামী ট্রেন হিসেবে নাম লিখিয়েছিল রাজধানী এক্সপ্রেস। পাশাপাশি, দুরন্ত এক্সপ্রেসের নামও ছিল সেরাদের তালিকায়। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে ভারতীয় রেলে বন্দে ভারত এক্সপ্রেস সংযুক্ত করার পর থেকে দ্রুতগতির ট্রেনের চিত্রটা পাল্টেছে আশ্চর্যজনকভাবে। বর্তমানে ভারতীয় রেলওয়ে সবচেয়ে দ্রুতগামী ট্রেন হিসেবে ব্যবহার করছে বন্দে ভারত এক্সপ্রেস।

তবে এতদিন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যাত্রীরা বসে ভ্রমণ করতে পারলেও এই প্রথমবার বন্দে ভারত স্লিপার কোচ নিয়ে আসতে চলেছে ভারতীয় রেলওয়ে। ICF জিএম বিজি মাল্য এবং BML সিএমডি শান্তনু রায়ের উপস্থিতিতে BEML-এর ব্যাঙ্গালোর কমপ্লেক্সে বন্দে ভারত স্লিপার রেলের উৎপাদন শুরু হয়েছে। আর রেলের এই বিশেষ কোচের উৎপাদনে সাহায্য করছে চেন্নাই রেলওয়ে ওয়াকসপ।

এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের মার্চ মাসে প্রথম যাত্রীবাহী স্লিপার বন্ধে ভারত এক্সপ্রেস অপারেট করা হতে পারে ভারতীয় রেলের দ্বারা। যদি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের ডিজাইনের কথা বলি, তবে এতে সিট অ্যারেসমেন্ট ছাড়া বাকি সব ফির্চাস বর্তমানে অপারেট হওয়া বন্ধে ভারতের মতই থাকবে। তবে বন্ধ ভারত স্লিপার এক্সপ্রেসে ১৬টি কোচ থাকবে। যেখানে ১টি AC 1st TIER, ৪টি AC 2nd TIER এবং ১১টি AC 3rd TIER সিট অ্যারেসমেন্ট থাকবে। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস মূলত দূরপাল্লার রুটে চালানো হবে। যা সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম হবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026