নিউজ

হাওড়া থেকে চালু হচ্ছে বিলাসবহুল বন্দে ভারত এক্সপ্রেস, কোন কোন রুটে চালু হবে এই ট্রেন?

কলকাতা থেকে এবারে বিলাসবহুল বন্দে ভারত এক্সপ্রেসে করে বেড়াতে যেতে পারবেন ভারতের বিভিন্ন প্রান্তে। পাহাড় হোক অথবা সমুদ্র, সব স্থানেই যাওয়া যাবে এই বিশেষ ট্রেনের মাধ্যমে। বিলাসবহুল বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে হাওড়া স্টেশন থেকে। কেন্দ্রীয় রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই হাওড়া থেকে তিনটি রুটের জন্য বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উত্তরবঙ্গে বেড়াতে যাবার জন্য নিউ জলপাইগুড়ি পর্যন্ত ছাড়বে বিলাসবহুল এই এক্সপ্রেস ট্রেন। এছাড়াও পুরীর সমুদ্র সৈকত কিংবা ঝাড়খণ্ডের রাঁচিতে যাওয়ার জন্য আপনি এই বিলাস বহুল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করতে পারবেন। এমনিতেই পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ প্রতিবছর ওড়িশা গিয়ে থাকেন। সে ক্ষেত্রে বিশেষ ট্রেন বলতে শুধুমাত্র শতাব্দী এক্সপ্রেস এর উপরে নির্ভর করতে হয় যাত্রীদের। তবে এবার সেই জায়গা নিতে পারে বন্দে ভারত। সূত্রের খবর হাওড়া-ভুবনেশ্বর রুট ছাড়াও দিল্লি-ভোপাল এবং দিল্লি চন্ডিগড় এর মধ্যে চলা শতাব্দী এক্সপ্রেসগুলিকে বদলে ফেলা হবে এই নতুন এক্সপ্রেস ট্রেনে।

ইতিমধ্যেই চেন্নাই এর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে ৪৪টি নতুন বন্দে ভারত ট্রেন তৈরি করার চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও এই ধরনের আরও ৫৮টি ট্রেন টেন্ডারিং প্রসেসে আছে বলে জানা যাচ্ছে। যদিও ২৭টি রুটে বন্দে ভারত ট্রেন চালানো হবে, এখনো এমন কোন ঘোষণা অফিশিয়ালি করা হয়নি রেলের তরফ থেকে। তবে সূত্রের দাবি, জনশতাব্দী এবং শতাব্দীকে সরিয়ে সাতাশটি রুটে তার জায়গায় আসতে চলেছে এই ট্রেন।

Nirajana Nag

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026