পশ্চিমবঙ্গে ফের Vande Bharat ট্রেনে পাথর ছুড়ে, কাঁচ ভাঙল, তদন্তের নির্দেশ রেল প্রশাসনের

গত বছরের ৩০শে ডিসেম্বর পশ্চিমবঙ্গে চালু হয়েছিল পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া স্টেশন থেকে এই ট্রেন যাত্রা শুরু করে পৌঁছায় নিউ জলপাইগুড়ি স্টেশন। সকালে ট্রেন মাত্র ৮ ঘন্টায় পৌঁছে যায় বাঙালির প্রিয় হলিডে ডেস্টিনেশন দার্জিলিঙে। তাই ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্যেও এই ট্রেন গর্বের। কিন্তু, লাগাতার কিছু ঘটনায় পূর্ব ভারতের এই আধুনিকতায় মোড়া ট্রেনটি হয়েছে বারংবার কালিমালিপ্ত। পাথর ছোড়ার ঘটনায় বারবার প্রশ্ন উঠেছে এই ট্রেনের রক্ষণ নিয়ে। রেল কর্তৃপক্ষের তরফ থেকে সেবার ব্যবস্থা নেওয়া হলেও, ফের একবার পাথর ছোড়ার ঘটনা, প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গে বন্দে ভারত এক্সপ্রেস মোটেও সুরক্ষিত নয়। আগেরবার কিষানগঞ্জ এলাকায় এই পাথর ছোড়ার ঘটনা ঘটলেও, এবারের ঘটনাটি খোদ পশ্চিমবঙ্গের মাটিতেই। ঘটনাস্থল মালদহ জেলা। শনিবার (১১ মার্চ) ট্রেনটি হাওড়ার দিকে আসার সময় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মালদহ জেলার ফারাক্কার কাছে বন্দে ভারতে পাথর ছুড়ে কাঁচ ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে বলে রেল সূত্রের খবর।

এই ঘটনার ব্যাপারে তথ্য দিতে গিয়ে পূর্ব রেলের আধিকারিক কৌশিক মিত্র এটিকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য জনগণকে সচেতন করা হবে বলেও জানিয়েছেন কৌশিক মিত্র। একই সঙ্গে এ ঘটনার পর যাত্রীদের মধ্যেও ক্ষোভ দেখা গেছে। কেউ কেউ আবার ভ্রমণের আশঙ্কাও প্রকাশ করেছেন।

গত বছর, দার্জিলিং জেলার ফাঁসিদেওয়াতে বন্দে ভারত ট্রেনে পাথর ছোড়া হয়েছিল, যাতে এই ট্রেনের বেশ অনেকগুলি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছিল। একই ঘটনা ঘটেছে মালদায়ও। তবে, শুধু পশ্চিমবঙ্গের বন্দে ভারত এক্সপ্রেসেই নয়, অন্যান্য রাজ্যের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনেও এই ধরনের ঘটনা ঘটছে বলে খবর মিলছে রেল সুত্রে। কিন্তু কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে, তা এখনো পর্যন্ত পরিষ্কার হচ্ছে না।

প্রসঙ্গত, গত বছরের ৩০ ডিসেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চলা পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত ট্রেনটির শুভ সূচনা করেছিলেন। বন্দে ভারত ট্রেন চালু হওয়ার কয়েকদিন পরই এই ট্রেনে পাথর ছোড়া হয়। বাংলার সীমান্ত সংলগ্ন বিহারের কিষাণগঞ্জ জেলার কাছে ট্রেনে পাথর ছোড়া হয়, যার জেরে কাঁচ ভেঙে যায় এই ট্রেনের। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই, আরো একবার ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় প্রশ্নের মুখে এই ট্রেনের নিরাপত্তা। এখন এটাই দেখার, কত তাড়াতাড়ি এই ঘটনার তদন্ত করে আসল দোষীকে চিহ্নিত করে পুলিশ।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026