নিউজ

Vande Metro: জুড়ে যাবে শহরতলী! বন্দে ভারতের ছোট ভার্সন ‘বন্দে মেট্রো’ নিয়ে আসছে ভারতীয় রেলওয়ে

বন্দে ভারত ট্রেনের পর এবারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিয়ে এলেন আরও এক নতুন চমক। এবারে ভারতীয় রেল আনতে চলেছে নতুন বন্দে মেট্রো। বুধবার নতুন হাইড্রোজেন চালিত ট্রেনের ঘোষণা করে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বড় শহরগুলি থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার এর মধ্যে যে সমস্ত শহর তলি রয়েছে সেগুলিকে যুক্ত করার জন্য এই ট্রেন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে তিনি বললেন, ‘বড় শহরগুলি থেকে আশেপাশে ৫০ থেকে ৬০ কিলোমিটার এলাকাগুলি থেকে বহু মানুষ প্রতিদিন কাজের জন্য যাতায়াত করেন। তাদের জন্য সুবিধা জনক এবং দ্রুত যাতায়াতের মাধ্যমে হিসেবে এই বন্দে মেট্রো ট্রেন তৈরি করা হবে। রাজ্যের মধ্যেই বিভিন্ন এলাকায় সহজে যাতায়াত করার জন্য এই ট্রেন ব্যবহার করা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনা অনুযায়ী ভারতে এই ট্রেন নির্মাণ করা হবে।’

রেলমন্ত্রী আরও জানিয়েছেন, শহরের আশেপাশের শহরতলী এলাকাতে বহু মানুষ থাকেন এবং তারা প্রতিদিন কাজের জন্য শহরে আসেন। কিন্তু তাদেরকে নির্ভর করতে হয় শুধুমাত্র ট্রেনের উপর। কেমন আছো তাদের জন্য এই মেট্রো চালু করার ভাবনাচিন্তা নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। তবে এই মেট্রোতে চলার জন্য খুব একটা বেশিদিন অপেক্ষা করতে হবে না। ২০২৩ সালের মধ্যে এই মেট্রোর নকশা তৈরি করার কাজ শেষ হয়ে যাবে শীঘ্রই তৈরি হয়ে যাবে প্রোটোটাইপ। তারপর ২০২৪ সালে পুরোদমে উৎপাদন শুরু হবে এই ট্রেনের।

রেলমন্ত্রী জানিয়েছেন, অনেকটা দ্রুতগামী শাটেলের মত হবে এই ট্রেন। বিশ্বমানের প্রযুক্তি দিয়ে এই ট্রেন নির্মাণ করা হবে। তবে এখনো পর্যন্ত রেল কর্তারা এই ট্রেন নিয়ে মুখ খুলতে নারাজ। তবে তারা জানিয়েছেন সম্ভবত আটটি কোচ থাকবে এই মেট্রোতে। পরিচিত মেট্রো ট্রেনের মত হবে এই ট্রেন। নিত্যযাত্রীদের আরাম এবং দ্রুত যাতায়াতের ব্যবস্থা করবে এই ট্রেন। সবদিক বিচার করে খুব শীঘ্রই এই ট্রেন ভারতে চালু করার ভারতীয় রেলওয়ে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026