বিনোদন

সমুদ্র সৈকতে উদ্দাম নাচ বরুণ ধাওয়ান ও রশ্মিকার, নাচের ভিডিও দেখে খুশি ভক্তরা

বর্তমানে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন রশ্মিকা মন্দনা। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী অভিনেত্রী। ‘পুষ্পা: দ্যা রাইজ’ ছবিতে অভিনয় করার পর দর্শকমহলে এক অন্যমাত্রায় জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি পর্দার শ্রীভাল্লীকে দেখা গিয়েছে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ানের সাথে। সমুদ্রসৈকতে একসাথে ইনস্টারিল বানিয়েছেন তারা, বর্তমানে যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার অন্যতম ট্রেন্ডিং গান ‘অ্যারবিক কুথু’। এখন প্রায় সকলেই এই গানের সাথে বানাচ্ছেন ইনস্টারিল। তবে সম্প্রতি সেই ট্রেন্ডে গা ভাসাতে দেখা গিয়েছে রশ্মিকা মন্দনা ও বরুণ ধাওয়ানকে। উল্লেখ্য, এই গানের সাথে পর্দায় নাচতে দেখা গিয়েছে থালাপাতি বিজয় ও পূজা হেগড়েকে। বর্তমানে সেই গানটি এবং নাচের স্টেপ রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সেই গানের তালেই একসাথে ইনস্টারিল বানালেন বরুণ ও রশ্মিকা। নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাতায় নিজেরাই শেয়ার করে নিয়েছেন সেই ভিডিও।

উল্লেখ্য বরুণ ধাওয়ানের সাথে অভিনয়ের মাধ্যমেই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে তার। শুটিংয়ের ফাঁকে এই দুই তারকা এই ইনস্টারিলটি বানিয়েছেন। কয়েকদিন আগেই অভিনেত্রী নিজের ইনস্টা স্টোরি’তে একটি ছবি শেয়ার করে সকলকে গেস করতে বলেছিলেন তিনি কার সাথে শুটিং করছেন? এর পরেই তিনি ‘হ্যাশট্যাগ দ্যা রক’ লিখেছিলেন। বর্তমানে এটুকু স্পষ্ট খুব শীঘ্রই এই দুই তারকাকে দেখা যেতে চলেছে একইসাথে।

এমনকি শান্তনু বাগচী পরিচালিত ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রশ্মিকাকে। এছাড়াও ‘গুডবাই’ ছবিতে বলিউডের বচ্চন সাহেবের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। আপাতত, অভিনেত্রীর অগণিত ভক্তরা তাকে বলিউডের ছবিতে দেখার অপেক্ষায় দিন গুনছেন। বলাই বাহুল্য, বর্তমানে দক্ষিণের পাশাপাশি বলিউড কাঁপাতে চলেছেন রশ্মিকা। এই মুহূর্তে ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম।

Devparna Acharya

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026