নিউজ

মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে রাস্তার মাঝে পাঁচিল তুলে দিল এই রাজ্য

করোনা সংক্রমণে জর্জরিত গোটা বিশ্ব। পরিস্থিতি সামাল দিতে সবরকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন থেকে সাধারণ মানুষ। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যের সীমান্ত। তবে এবার সবাইকে চমকে দিয়ে অদ্ভুত সিদ্ধান্ত নিলো তামিলনাড়ুর ভেলোর জেলা। এই জেলার প্রশাসনের তরফ থেকে পার্শ্ববর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশের সাথে তুলে দেওয়া হলো দেওয়াল।দুই রাজ্যের সীমান্ত হাইওয়ের উপর পাঁচিল তুলে দিয়েছে ভেলোর জেলা প্রশাসন৷ তবে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি চিত্তুর জেলা প্রশাসনকে।

এই বিষয়ে চিত্তুরের জয়েন্ট কালেক্টর ডি মার্কেনদেয়ুলু জানিয়েছেন, “প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুতে অবস্থিত ভেলোর জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর৷ এই রাজ্যের চিত্তুর জেলার সঙ্গে ভেলোরের সীমান্ত রয়েছে৷ সেখাবে বসবাস করেন বহু তেলুগুভাষী মানুষ। শুধু তাই নয় ওখানে আন্তঃ সীমান্ত চেকপোস্টও রয়েছে৷ এই পরিস্থিতিতে এই দুই রাজ্যের মধ্যে এভাবে পাঁচিল তুলে দেওয়া সত্যিই বিস্ময়কর এবং অপ্রত্যাশিত। এই বিষয়ে আমরা উপর মহলকে জানিয়েছি।”

দুই রাজ্যের মধ্যে যাতায়াত বিভিন্ন সময় জরুরি হয়ে ওঠে। সাথে পড়াশোনা এবং চিকিৎসার জন্য এক রাজ্যের মানুষ অন্য রাজ্যের ওপর নির্ভরশীল। এই অবস্থায় বিনা আলোচনায় এভাবে পাঁচিল তোলায় রীতিমতো ক্ষুব্ধ চিত্তুরের প্রশাসনিক কর্তারা। তবে ভেলোর জেলার প্রশাসনের তরফ থেকে কালেক্টর এ শনমুগা সুন্দরম এই বিষয়ে বলেন, “একান্ত জরুরি প্রয়োজনের জন্য বিকল্প পথ রয়েছে৷ লকডাউন চলাকালীন যাতে কেউ প্রবেশ করতে না পারে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউন উঠে গেলেই এই পাঁচিলও ভেঙে দেওয়া হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026