এক সময় হার্দিক পান্ডিয়ার বিকল্প হয়ে ওঠা ভারতের তরুণ ক্রিকেটার আর সুযোগ পাচ্ছেন না জাতীয় দলে। অদূর ভবিষ্যতেও হার্দিক পান্ডিয়াকে পেছনে ফেলে জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে এসেছে তরুণ ভারতীয় ক্রিকেটারের জন্য। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ইঞ্জুরির কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। সেই সময় তার স্থানে জাতীয় দলে খেলার সুযোগ পান আইপিএলে বিধ্বংসী পারফরমেন্স করা ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। তবে সম্প্রতি হার্দিক পান্ডিয়া জাতীয় দলে প্রত্যাবর্তন করতেই নিজের জায়গা হারিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার।
আমরা আপনাদের জানিয়ে রাখি, চোট কাটিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করে মোটের উপর বেশ ভালোই পারফরম্যান্স করছেন হার্দিক পান্ডিয়া। ইতিমধ্যে গুজরাটের হয়ে আইপিএলের পুরো মরশুম অধিনায়কত্ব করেছেন তিনি। পাশাপাশি জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দলের ব্যাটন সামলেছেন পান্ডিয়া। এমন পরিস্থিতিতে রোহিত শর্মার অধীনে জাতীয় দলে সুযোগ পাওয়া ভেঙ্কটেশ আইয়ারের প্রত্যাবর্তন এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে।
উল্লেখ্য, ভারতীয় দলে হার্দিক পান্ডিয়া প্রত্যাবর্তন করার পর থেকে এখনও পর্যন্ত একটি ম্যাচ খেলার সুযোগ পাননি ভেঙ্কটেশ আইয়ার। যদিও ২০২৩ আইপিএলে কলকাতার জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি। এই আসরে ১৪ ইনিংস ব্যাট করে তিনি ২৮.৮৬ গড়ে এবং ১৪৫.২৫ স্ট্রাইক রেটে সর্বমোট ৪০৪ রান করেছিলেন।
সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ভেঙ্কটেশ আইয়ার নিজেই উন্মুক্ত করেছেন, কেন জাতীয় দলে তিনি সুযোগ পাচ্ছেন না তার কারণ। এদিন তিনি বলেন,’হার্দিক পান্ডিয়ার বিকল্প হয়ে উঠতে গেলে প্রথমে হার্দিক পান্ডিয়ার মত পারফরমেন্স করতে হবে। পান্ডিয়ার অসাধারণ দক্ষতা রয়েছে, যার ধারের কাছেও নেই আমি। তবে আগামীতে জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি আমি।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…