একচার্জে Vespa Elettrica চলবে ১০০ কিমির বেশি, ভারতে লঞ্চ হচ্ছে শীঘ্রই, জানুন গাড়ির দাম

ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। এই ধরনের ইলেকট্রিক স্কুটার যেমন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া পেট্রোল-ডিজেলের দামের চিন্তা থেকে মুক্তি দেয়, ঠিক তেমনই এইসব স্কুটারগুলি মেইনটেনেন্সের দিক থেকে খুবই সস্তা। শহরের মধ্যে কাজের জন্য ঘোরাফেরা করার জন্য আপনি একটি ইলেক্ট্রিক স্কুটি অবশ্যই ব্যবহার করতে পারেন।

তাই তো বর্তমানে দেশজুড়ে একাধিক স্টাট আপ কোম্পানি ইলেকট্রিক বাইক তৈরীর মার্কেটে প্রতিযোগিতায় নেমেছে। এবার এরমধ্যেই Piaggio ভারতে ইলেকট্রনিক গাড়ির বাজারে প্রবেশ করতে চায় Vespa Elettrica। Vespa Elettrica এর আগে ২ বার দিল্লি অটো এক্সপোতে দেখানো হয়েছে। একবার ২০১৮ সালে এবং আবার ২০২০ সালে। এই ইলেকট্রিক স্কুটার বাজারে এলেই যে ব্যাপক জনপ্রিয়তা পাবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

পিয়াজিও এর Vespa Elettrica স্কুটিটি মাত্র চার ঘণ্টায় পুরো চার্জ হয়ে যাবে। একবার ফুল চার্জ করলে এই স্কুটি ১০০ কিলোমিটারের বেশি চলতে সক্ষম। তবে এই ইলেকট্রিক স্কুটিতে ABS, ট্রাকশান কন্ট্রোল, EBD ইত্যাদি পাওয়া যাবে না। এই ইলেকট্রিক স্কুটিতে একটি অত্যন্ত ভালো এলইডি হেড ল্যাম্প ব্যবহার করা হয়েছে যা স্কুটির লুককে আকর্ষণীয় করে তুলেছে। এই স্কুটি কিনতে আপনাকে মাত্র ৯০ হাজার টাকা খরচা করতে হবে। আপনি যদি একটি ইলেকট্রিক স্কুটি কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই স্কুটি লঞ্চ করার জন্য অপেক্ষা করতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026