বিনোদন

Prem Chopra: করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি ৮৬ বছরের বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া!

টিনসেল টাউনে নতুন বছর পড়তেই একের পর এক সংকট এসেই চলেছে। গত বছর শেষ থেকে একাধিক তারকারা করোনায় আক্রান্ত হয়েছে। নতুন বছর পড়তে না পড়তেই বলিউডে আরো জাঁকিয়ে বসেছে দুষ্টু করোনা । একের পর এক তারকাকে কাবু করছে কোভিড -১৯। বলিপাড়াতে ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। এর মাঝেই সোমবার করোনায় আক্রান্ত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া ও তার স্ত্রী উমা চোপড়া। কোভিড পজিটিভ হওয়ার পরই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে এই তারকাকে।

ডাক্তার জলিল পার্কারের তত্ত্বাবধানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে এই তারকার চিকিৎসা চলছে। দু’জনকেই করোনার চিকিৎসরা প্রয়োজনে দেওয়া হয়েছে মনোক্লোনাল অ্যান্টিবডি। হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে মনোক্লোনাল অ্যন্টিবডি প্রয়োগের পর অনেকটাই তাঁরা দ্রুত সেরে উঠছেন মনে করা হচ্ছে, আর দু’-একদিনের পর দুজনকে একসাথে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে

ডিসেম্বর থেকে একগুচ্ছ তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর পেজ থ্রিতে এসেই চলেছে। সোমবার সকালেই করোনা পজিটিভ আসার কথা জানান জন আব্রাহাম ও তাঁর স্ত্রী পিয়া। জন সোশ্যাল মিডিয়ায় জানান, দিন কয়েক আগেই তাঁরা এক করোনা সংক্রমিতের সংস্পর্শে এসেছিল্বন। ওই ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার কথা জানানোর পরই নিজেদের নিভৃতবাসে নিয়ে যান তাঁরা। তারপর করোনা পরীক্ষা করান।  এরপরেই রিপোর্ট পজিটিভ আসে।

শুধু জন নয় দুপুরের দিকে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান বলিউডের পরিচালক-প্রযোজক একতা কাপুর। একতাও সোশ্যাল মিডিয়ায় জানান করোনার সব প্রটোকল আর সাবধানতা অবলম্বন করেও তিনি করোনা আক্রান্ত। সাথে তাঁর সংস্পর্শে যাঁরা এসছেন সবাইকে করোনা পরীক্ষা করে নেওয়ারও আবেদন জানিয়েছেন। প্রসঙ্গত, এই মুহূর্তে করোনা পজিটিভ হয়েছেন অর্জুন কাপুর, অংশুলা কাপুর, রিয়া কাপুর ও করণ বুলানি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026